পদত্যাগ করলেন ত্রিপুরা বিধানসভার স্পিকার, দলবদলের জল্পনা তুঙ্গে

পদত্যাগ করলেন ত্রিপুরা বিধানসভার স্পিকার, দলবদলের জল্পনা তুঙ্গে

বেসুরো সুদীপ রায় বর্মন। তারমধ্যে পদত্যাগ করলেন বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস। তারপরেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সুদীপের পথেই কী পা বাড়াবেন তিনি। যদিও স্পিকার পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই তাঁকে ত্রিপুরা বিজেপির সহ সভাপতি পদে বসানো হয়েছে।

পদত্যাগ স্পিকারের

পদত্যাগ স্পিকারের

ত্রিপুরা বিধানসভা থেকে পদত্যাগ করলেন স্পিকার। রেবতী মোহন দাস গতকাল বৃহস্পতিবারই পদত্যাগ করেছেন স্পিকারের পদ থেকে। তারপরেই ফের চাপান উতোর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস ত্রিপুরাকে চার্গেট করার পর থেকে বিজেপিতে ভাঙনের জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও তারপরেই রেবতী মোহন দাসকে ত্রিপুরা বিজেপির সহ সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। হঠাৎ করে স্পিকার পদ থেকে সরিয়ে সাংগঠনিক পদে রেবতী মোগন দাসকে বসানো নিয়ে জল্পনা শুরু হয়েছে। আগে এই বিজেপির সহ সভাপতি পদে ছিলেন প্রতিমা ভৌমিক। ত্রিপুরায় বিজেপির গড় সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করছে ত্রিপুরার রাজনৈতিক মহল।

বেসুরো সুদীপ রায় বর্মন

বেসুরো সুদীপ রায় বর্মন

গত কয়েকদিন ধরে সুদীপ রায় বর্মনকে ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রকাশ্যে বিপ্লব দেবের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। সুদীপ রায় বর্মন প্রকাশ্যে বলেছেন বিপ্লব দেবের নেতৃত্বের কাজ করা যায়না। গত রবিবার মন্ত্রিসভার রদবদলের পরেই বেসুরো হতে শুরু করেন সুদীপ রায় বর্মন। তারপরেই তাঁর দলবদলের জল্পনা শুরু হয়েছে। গতসপ্তাহে দলীয় নেতৃত্বের ডাকা বৈঠকেও ছিলেন না সুদীপ রায় বর্মন। বৈঠক শুরু হওয়ার আগেই তিনি পার্টি অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য মুকুল ঘনিষ্ঠ নেতা সুদীপ। কাজেই মুকুল রায়ের বিজেপিেত যোগদানের পরেই সুদীপকে ঘিরে জল্পনার পারদ চড়তে শুরু করেছিল।

শক্তি বাড়াচ্ছে তৃণমূল

শক্তি বাড়াচ্ছে তৃণমূল

সুস্পিতা দেববর্মন তৃণমূল কংগ্রেসে যোগ দিতেই ত্রিপুরায় শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে ঘাসফুল। গত কয়েকদিনে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। রোজই কোনও না কোনও যোগদান হচ্ছে সেখানে। অসমের প্রভাবশালী নেত্রী সুস্পিতা। তাঁকে দলে নিয়ে এসেই উত্তর পূর্বে শক্তি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। এদিকে গতকাল ফের ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। ত্রিপুরা সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব সুস্মিতা দেবকেই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই খবর পাওয়া গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি ত্রিপুরার আটটি জেলায় পদযাত্রা করবেন বলে জানা গিয়েছ।

শক্তি প্রদর্শন ত্রিপুরায়

শক্তি প্রদর্শন ত্রিপুরায়

এদিকে খেলা হবে দিবস উদযাপন করে ত্রিপুরায় শক্তি প্রদর্শন করেছে তৃণমূল কংগ্রেস। খেলা হবে দিবসের আগের দিন তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেনের উপর হামলা হয়।তারপরেই আরও জোড়াল ভাবে খেলা হবে দিবস উদযাপন করতে শুরু করেেছন তাঁরা। সূত্রের খবর সেপ্টেম্বর মাসেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় রোড শো করবেন। এমনকী প্রয়োজন হলে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে জনসভা করতে পারেন বলে জানা গিয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+