উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনা, মৃত ২২, আহত ১৫০ এর বেশি

রায়বরেলি, ২০ মার্চ : বড়সড় রেল দুর্ঘটনা ঘটল উত্তর প্রদেশের রায়বরেলি জেলায়। ঘটনায় ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ১৫০ জনের বেশি মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মৃত ও আহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। একইসঙ্গে এরকম ঘটনা কমাতে রেলের পরিকাঠামোয় যে আরও উন্নতি প্রয়োজন তাও মনে করিয়েছেন প্রভু।

উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনা, মৃত ৬, আহত ৫০ এর বেশি


আজ সকাল ৯ টা ৩০ মিনিট নাগাদ রায়বরেলি থেকে ৩০ কিলোমিটার দূরে বাছড়াওয়ার কাছে দেরাদুন থেকে বারাণসীগামী জনতা এক্সপ্রেসের ইঞ্জিন সহ চারটি বগি লাইনচ্যুত হয়। ব্রেক ফেল করেই এই দুর্ঘটনা ঘটেছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলির মধ্যে দুটি অসংরক্ষিত কামরাও রয়েছে।

ঘটনার খবর পাওয়ার পর লখনৌ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা ঘটনাস্থলে পৌঁছে সেবা ও উদ্ধারকাজ চালান।

উত্তরপ্রদেশ সরকার মৃতের পরিবার পিছু দু'লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+