Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উন্নত জীবনের লক্ষ্যেই দেশ ছাড়ছেন অগুনতি কৃতী পড়ুয়া! ভারতের ‘ব্রেনড্রেন’ নিয়ে শঙ্কিত শিক্ষামহল

উন্নত জীবনের লক্ষ্যেই ভিন দেশে পাড়ি দিচ্ছেন অগুনতি কৃতী পড়য়া, দেখে নিন পরিসংখ্যান

কথায় আছে পড়াশোনা করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে। আর সেই উন্নত জীবনের লক্ষ্যেই প্রত্যেক বছর দেশ মাটির মায়া ত্যাগ করে বিদেশে পাড়ি জমাচ্ছেন দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের মেধা তালিকায় শীর্ষে থাকা পড়ুয়ারা। কেউ বা চাকরির খোঁজে, কেউ আবার আরও উন্নত শিক্ষা লাভের আশায়। আর আজ দেশের এই সমস্ত 'টপারদের’ হালহকিকত নিয়ে একঝলেকে খানিক আলোচনা করা যায়।

উন্নত জীবনের লক্ষ্যেই প্রত্যেক বছর দেশের মায়া ত্যাগ করছেন অগুনতি কৃতী পড়ুয়া

উন্নত জীবনের লক্ষ্যেই প্রত্যেক বছর দেশের মায়া ত্যাগ করছেন অগুনতি কৃতী পড়ুয়া

বর্তমান সমীক্ষা বলছে আজ থেকে প্রায় তিন দশক আগে পর্যন্ত যে সমস্ত কৃতী পড়ুয়ারা একাধিক বোর্ড থেকে স্কুলের গণ্ডি পার করেছেন আজ তাঁদের অধিকাংশই রয়েছেন বিদেশে। এদিকে দীর্ঘদিন থেকেই এই 'ব্রেন ড্রেন'-এর বিষয়ে নানা সময়ে সরব হয়েছেন নানা শিক্ষাবিদ। ১৯৯৬ থেকে ২০১৫ সালের মধ্যে সিবিএসই ও আইএসসিই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর প্রথম স্থানাধিকারীদের প্রায় অর্ধেক টায়ার-২ ও টায়ার-৩ শহর থেকে হলেও তাঁদের মধ্যে মাত্র একজন সংখ্যালঘু সম্প্রদায়ের। স্বাভাবিকভাবেই পড়াশোনার মানোন্নয়নের মত বিষয়েও লিঙ্গ ও জাতির ফারাকের চোখরাঙানিতে আশঙ্কিত অনেকেই।

টপারদের অর্ধেক সংখ্যকই দেশের সীমানার বাইরে

টপারদের অর্ধেক সংখ্যকই দেশের সীমানার বাইরে

সূত্রের খবর, ১৯৯৬ থেকে ২০১৫-এর মধ্যেকার মেধা তালিকায় প্রথমস্থানাধিকারিদের মধ্যে প্রতি চারজনের একজন বর্তমানে আমেরিকায় কর্মরত। এছাড়া অধিকাংশই প্রযুক্তি, স্বাস্থ্য ও অর্থনীতির ক্ষেত্রে যুক্ত। এ প্রসঙ্গে নাম উঠে আসে বিশ্বনাথ পান্ডার নাম। ১৯৯৯-এ জামশেদপুরের লিটল ফ্লাওয়ার স্কুল থেকে স্নাতক হওয়ার পর বর্তমানে তিনি সান ফ্রান্সিসকোয় গুগলের সিনিয়র ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং পদে বহাল রয়েছেন। এছাড়াও তালিকায় থাকা করুণা গণেশ দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পরই ১৯৯৯ সালে আমেরিকার নামি বোর্ডিং স্কুলে ভর্তি হন। বর্তমানে তিনি নিউইয়র্কের ক্যানসার সেন্টারের গবেষক-চিকিৎসক।

উচ্চশিক্ষার জন্যও বিদেশে পাড়ি বড় অংশের পড়ুয়াদের

উচ্চশিক্ষার জন্যও বিদেশে পাড়ি বড় অংশের পড়ুয়াদের

একটি জাতীয় সংবাদপত্রের সমীক্ষা অনুযায়ী, বিদেশগামী টপারদের প্রায় ৭০% উচ্চশিক্ষার জন্য গেলেও ৮৬ জনের মধ্যে মাত্র ১২ জন কর্মসূত্রে বিদেশে যান। উদাহরণ হিসেবে বলা যেতে পারে সোমনাথ বোসের কথা। ৪০ বছর বয়সী ডাঃ সোমনাথের মতে, "২০০৮ সালে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস করার পরে আমি বিদেশ যাই কারণ তখন ক্রিটিক্যাল কেয়ার সংক্রান্ত পড়াশোনা এখানে সবে শুরু হচ্ছে। আমার বিদেশযাত্রার প্রধান উদ্দেশ্যই কিন্তু ছিল উচ্চশিক্ষা।" এই সোমনাথ বোস বর্তমানে বস্টনের হার্ভার্ড মেডিকেল স্কুলে কর্মরত।

প্রযুক্তিগত সুবিধার নিরিখে পিছিয়ে ভারত

প্রযুক্তিগত সুবিধার নিরিখে পিছিয়ে ভারত

এদিকে ২৮ বছরের জানকি শেঠ ২০০৮ সালে আইসিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় ৯৮.৬% নম্বর পেয়ে পাশ করেন। তাঁর মতে, "ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় পিএইচডি করেছি কারণ ছয়-সাত বছর আগে ভারত আমেরিকার থেকে প্রযুক্তিগত দিকে অনেকটাই পিছিয়ে ছিল।" এছাড়াও আইআইটি বম্বের অর্ক চ্যাটার্জির মতে, বিদেশে অর্থসাহায্য ও অধ্যাপকদের পথনির্দেশনার ধরণ ভারতের থেকে অনেকটাই 'স্বচ্ছ' বলে তাঁর মত। এদিকে দিন যত গড়িয়েছে ততই বেড়েছে ইঞ্জিনিয়ারিং শিক্ষার চাহিদা। সমীক্ষা বলছে ৮৬ জন কৃতী পড়ুয়ার ৪৮ জনই ইঞ্জিনিয়ারিং কোর্সে মাথা গলিয়েছেন।

 পাল্লা দিয়ে বাড়ছে স্কুলছুটের সংখ্যাও

পাল্লা দিয়ে বাড়ছে স্কুলছুটের সংখ্যাও

এদিকে উচ্চশিক্ষা হোক বা কর্মসূত্র, দেশের বদলে যাঁরা বিদেশকে বেছে নেননি, তাঁদের অধিকাংশই রয়েছেন অর্থনীতি, প্রযুক্তি ও বাণিজ্যিক ক্ষেত্রে। ২০০৯-এ সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর প্রথম স্থানাধিকারী পর্নীল সিংয়ের মতে, "বিদেশে এমবিএ করাটা বড্ড খরচসাপেক্ষ। তাছাড়া ভারতেও এখন সুযোগ প্ৰচুর।" যদিও শিক্ষাবিদদের কাছে সবচেয়ে বড় ভাবনার বিষয় এই যে, ৮৬ জনের মধ্যে মাত্র একজন সংখ্যালঘু সম্প্রদায় (ওবিসি)-এর, নেই দলিত বা আদিবাসী সম্প্রদায়ের কোনো পড়ুয়া। ২০১২ সালে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রথম হন ইম্ফলের মহম্মদ ইসমাত। যদিও অর্থের অভাবে প্রায় চারবছর তাঁর পড়াশোনা আটকে যায়। এসবের মাঝে, করোনাকালে যে ভাবে স্কুলছুটের সংখ্যা বেড়েছে তাতে যে গোটা জাতির ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চয়তার দিকে এগোচ্ছে এ কথা একবাক্যে স্বাকীর করছেন প্রায় সকল শিক্ষাবিদই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+