Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপালের হাতে আরও ক্ষমতা! আইন সংশোধন কেন্দ্রের

আইন সংশোধন করে জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহার ক্ষমতা আরও বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। মোদী সরকার এব্যাপারে ২০১৯-এর জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন সংশোধন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রক সংশোধনীর মাধ্যমে পুলিশ, পাবলিক অর্ডার, দুর্নীতি দমন ব্যুরো, অল ইন্ডিয়া সার্ভিস সংক্রান্ত বিষয়ে ক্ষমতা দিয়েছে।

ওই পদক্ষেপের মাধ্যমে কেন্দ্রীয় সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা, বদলি, বিচার, অ্যাটর্নি জেনারেল-সহ সরকারি আইনজীবী নিয়োগ-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কেন্দ্রশাসিত অঞ্চলের কোনও নির্বাচিত সরকারের ক্ষমতা সীমিত করে দিল।

jammu kashmir

আইনের অধীনে পুলিশ, পাবলিক অর্ডার, এআইএস এবং এসিবি সম্পর্কিত কোনও প্রস্তাব যা অর্থ বিভাগের সম্মতির প্রয়োজন হয়, তা যদি মুখ্যসচিবের মাধ্যমে উপ রাজ্যপালের সামনে রাখা হয়, তাহলে তা প্রত্যাখ্যান করা হবে না।

প্রসিকিউশন অনুমোদনের মঞ্জুরি বা প্রত্যাখ্যান বা আপিল দায়ের সংক্রান্ত কোনও প্রস্তাব আইন বিভাগের দ্বারা মুখ্যসচিবের মাধ্যমে লেফটেন্যান্ট গভর্নররের সামনে রাখা যাবে।

আইন পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন পরবর্তী সরকারের শাসনের মডেল কী হতে পারে তার একটা ইঙ্গিত দেওয়া হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপির মতো জম্মু ও কাশ্মীরের বড় দলগুলি কেন্দ্রের পদক্ষেপকে নির্বাচিত সরকারকে পুরসভায় পরিণত করার চেষ্টা, বলে কটাক্ষ করেছে।

সূত্রের খবর, ১৯ অগাস্ট অমরনাথ যাত্রা শেষ হওয়ার পরে জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টি নিয়ে দলের গুরুত্ব-পূর্ণ বৈঠক করেছেন। সেখানে তিনি এলাকার নেতাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন বলে সূত্রের খবর। প্রসঙ্গত সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের জন্য ৩০ সেপ্টেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+