বাংলাভাষী ত্রিপুরায় ব্রাত্যই রয়ে যাবে তৃণমূল, মেঘালয়ে ভোটকাটুয়ার ভূমিকা! আভাস সমীক্ষায়

বাংলাভাষী ত্রিপুরায় ঘাঁটি গাড়তে সেই ২০১৬ সাল থেকে লড়ছে তৃণমূল। কংগ্রেসকে ভেঙে বারবার নতুন নতুন ইউনিট গড়লেও, সাফল্য ধরা দেয়নি। ২০২৩-এর বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষাতেও তেমনই আভাস মিলল। এমনকী মেঘালয়েও তৃণমূল সেই ভোটকাটুয়ার ভূমিকা নেবে বলেই জানাচ্ছে সমীক্ষা।

উত্তর-পূর্বের তিন রাজ্যে এদিনই ভোটগ্রহণ শেয হয়েছে। ফলাফলের জন্য অপেক্ষা আর মাঝে দুদিনের। তারপরই তিন রাজ্যের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। কে জিতবে কোন রাজ্যে, তার একটা আভাস সোমবার মিলেছে। বুথ ফেরত সমীক্ষায়। সেখানে বেশিরভাগ সমীক্ষকরাই বলেছেন, নাগাল্যান্ডে বিজেপি জোট সুইপ করবে। কিন্তু ত্রিপুরা ও মেঘালয়ে কাঁটে কা টক্কর।

সমীক্ষা: ত্রিপুরায় ব্রাত্য তৃণমূল, মেঘালয়ে ভোটকাটুয়া

বুথ ফেরত সমীক্ষা আরও একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরায় প্রবেশের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। এবারের বিধানসভা নির্বাচনেও কোনও প্রভাব ফেলতে পারছে না তৃণমূল। কোনও সমীক্ষক সংস্থাই তৃণমূলের জন্য কোনও আশার আলো দেখাতে পারেনি। এবার নির্বাচনে তৃণমূলের একটি আসনও পাওয়ার সম্ভাবনা নেই বলেই অধিকাংশের মত।

অ্যাক্সি মাই ইন্ডিয়া থেকে শুরু করে ম্যাট্রিজ, ইটিজি রিসার্চ বা জন কী বাত- সমস্ত সমীক্ষকরাই জানাচ্ছে তৃণমূল খাতা খুলতে পারবে না কোনও আসনে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতদিনের চেষ্টা জলে চলে গেল। রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব-রা মাটি কামড়ে পড়ে থেকেও ত্রিপুরার মাটিতে ঘাসফুল ফোটাতে পারলেন না।

তবে উত্তর-পূর্বেরই আর এক রাজ্য মেঘালয়ে তৃণমূল এবার ঘাসফুল ফোটাতে চলেছে। কিন্তু সরকার গড়ার লড়াইয়ে তারা থাকতে পারবে না। কিছু সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস মেঘালয়ে কিং মেকারের ভূমিকা নিতে পারে। তবে বেশিরভাগ সমীক্ষকরা বলছে, তৃণমূল এখানে তৃতীয় বা চতুর্থ স্থানে থাকবে। কংগ্রেস ভেঙে তৃণমূল বেড়ে উঠলেও তারা ভোটকাটুয়ার তকমা ঘোচারে পারবে না।

ইটিজি রিসার্চ, অ্যাক্সিস মাই ইন্ডিয়ার মতো সংস্থা বলছে, তৃণমূল মেঘালয়ে কংগ্রেসকে টেক্কা দিতে পারবে না। কংগ্রেসই থাকবে দ্বিতীয় স্থানে। অঙ্ক বলছে, তৃণমূল ভোটাকাটুয়া না হলে মেঘালয়ে কংগ্রেস এনপিপিকে বিট করে ফের সরকার গড়ার জায়গায় থাকতে পারত। ভোটকাটুয়া তৃণমূলের জন্যই ফের বিজেপির পালে হাওয়া মেঘালয়ে। ফের বিজেপি ছড়ি ঘোরানোর জায়গায় চলে গেল।

সমীক্ষা অনুযায়ী, ত্রিপুরা হোক বা মেঘালয় উভয় ক্ষেত্রেই কংগ্রেসের যাত্রাভঙ্গ করতে চলেছে তৃণমূল। আদতে বিজেপিরই সুবিধা করে দিল তারা। যে ভূমিকায় গোয়ায় দেখা গিয়েছিল তৃণমূলকে, ত্রিপুরাতেও সেই ভূমিকায় দেখা যাবে তাদের। আর মেঘালয়েও তারা বিজেপিকে সুবিধা পাইয়ে দেবে বলেই মনে করছেন সমীক্ষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+