তৃণমূল ফ্যাক্টরে মেঘালয়ের ভাগ্য কার হাতে, কীসের পূর্বাভাস ম্যাট্রিজ-জি নিউজের বুথ ফেরত সমীক্ষায়

২০১৮ সাল পর্যন্ত এ রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস। ২০১৮-র নির্বাচনে সর্ববৃহৎ দল হয়েও ক্ষমতা দখল করতে পারেনি তারা। এবার তারা ছিটকে গিয়েছে লড়াই থেকে।

তৃণমূল ফ্যাক্টের ফের ধরাশায়ী হতে চলেছে কংগ্রেস। মেঘালয় নির্বাচনে এবার কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে পূর্বাভাস ম্যাট্রিজ-জি নিউজের বুথ ফেরত সমীক্ষায়। কংগ্রেসকে ভেঙে এই রাজ্যে তৃণমূল রাতারাতি বিরোধী দল বনে গিয়েছিল। এনপিপির সঙ্গে জোট করে ক্ষমতা ছিল বিজেপির হাতে। এবার সেখানে ত্রিশঙ্কু হওয়ার প্রবল সম্ভাবনা।

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা

ম্যাট্রিজ-জি নিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি এবার এককভাবে ক্ষমতায় আসতে পারছে না উত্তর-পূর্বের এই রাজ্যে। এনপিপির সঙ্গে জোট ছিন্ন করে বিজেপি এবার একা লড়েছিল মেঘালয়ে। কিন্তু মেঘালয়ে ক্ষমতায় থাকতে এবার তাদের ফের এপিপির হাত ধরতে হবে। বিজেপি মেঘালয় নির্বাচনে এবার ৯টি আসন পেতে পারে। খারাপ হতে ৬টি, সর্বোচ্চ ১১টি আসন পেতে পারে বিজেপি।

এনপিপির সম্ভাব্য আসন সংখ্যা

এনপিপির সম্ভাব্য আসন সংখ্যা

ম্যাট্রিজ-জি নিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এনপিপি হবে এই রাজ্যের সর্ববৃহৎ দল। এনপিপি এককভাবে লড়ে প্রায় ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু তারা ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না। ২৪-এ থেমে যেতে পারে তাদের বিজয় রথ। ২১ থেকে সর্বোচ্চ ২৬টি আসন পেতে পারে তারা। অর্থাৎ সাতটি আসন কম থাকবে তাদের। ফলে এবারও তাদের কাউকে সঙ্গে নিতে হবে।

কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা

কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা

২০১৮ সাল পর্যন্ত এ রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস। ২০১৮-র নির্বাচনে সর্ববৃহৎ দল হয়েও ক্ষমতা দখল করতে পারেনি তারা। বিজেপি এনপিপিকে সঙ্গে নিয়ে সরকার গড়ে। তারপর তৃণমূলের হানায় কংগ্রেস এখানে ভঙ্গুর। এবার ম্যাট্রিজ-জি নিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী মাত্র চারটি আসন পেতে পারে। খুব ভালো হয়ে ৬টি পেতে পারে কংগ্রেস। আর খারাক হলে তিনটি। ফলে কিং-মেকার হওয়ার সম্ভাবনাও তাদের থাকছে না। তৃণমূল ফ্যাক্টরে তারাই বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে রাজ্যে।

তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যা

তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যা

তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে কিং মেকারের ভূমিকা নিতে চলেছে মেঘালয়ে। ম্যাট্রিজ-জি নিউজের বুথ ফেরত সমীক্ষায় তেমনই আভাস মিলেছে। তৃণমূল কংগ্রেসের এ রাজ্যে উত্থান কংগ্রেসকে ভেঙে। আর এ রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করে তারা বিজেপিকেও টেক্কা দিতে পারে। আট থেকে ১৩টি আসন পেতে তৃণমূল। সেক্ষেত্রে তারা কিং-মেকার হয়ে উঠতে পারে ২০২৩-এর নির্বাচনে। এই সমীক্ষায় তৃণমূল-সহ অন্যান্যরা ২২টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে।

মেঘালয়ের সম্ভাবনা ২০২৩-এ

মেঘালয়ের সম্ভাবনা ২০২৩-এ

এবার মেঘালয় বিধানসভা নির্বাচনে লড়াই মূলত সীমাবদ্ধ থাকছে এনপিপি, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। ম্যাট্রিজ-জি নিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস লড়াই থেকে ছিটকে গিয়েছে। ৬০ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ৩১। সেখানে এনপিপি তৃণমূল বা বিজেপির কারও সমর্থন নিয়ে সরকার গড়তে পারে।

গতবারের নির্বাচনের ফলাফল

গতবারের নির্বাচনের ফলাফল

২০১৮ সালের নির্বাচনে মেঘালয়ে বৃহত্তম দল ছিল কংগ্রেস। তারা পেয়েছিল ২১টি আসন। এনপিপি পেয়েছিল ২০টি আসন। আর ইউডিপি পেয়েছিল ৬টি এবং পিডিএফ পেয়েছিল ৪টিতে জয়। বিজেপি দুটি কেন্দ্রে জয়ী হয়েছিল। বিজেপিই অন্যান্য ছোটো দলগুলিকে এক করে এনপিপির নেতৃত্বে সরকার গড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+