জাতীয় স্তরে মমতাকে তুলে ধরতে তৈরি হল মিউজিক ভিডিও

২ মিনিট ৪০ সেকেণ্ডের এই ভিডিও অ্যালবামে ২৩ টি স্থিরচিত্র দেখতে পাওয়া যাবে। এই ছবিগুলোয় দিদির জীবনের ভিন্ন বেশ কিছু মুহূর্ত ও মেজাজ তুলে ধরা হয়েছে। এই ভিডিওটির নাম দেওয়া হয়েছে দিল্লি দেখেগি দিদি কা দম। তৃণমূল সূত্রের খবর, এই মিউজিক ভিডিওটি মোট ৬টি ভাষায় তৈরি হয়েছে।
ইতিমধ্যেই ইউ টিউবে সাড়া ফেলে দিয়েছে এই ভিডিওটি। তৃণমূলের হাই-টেক নির্বাচনী প্রচারে এই ভিডিও যে একটা অস্ত্র তা বুঝেছে তৃণমূল নেতৃত্ব। তাই দিল্লির বিভিন্ন এলাকায়, এমনকী বুধবার রামলীলা ময়দানে আন্না-মমতার মেগা সমাবেশেও চালানো হবে এই ভিডিওটি। ওই জনসমাবেশেই এই ভিডিওটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের কথা জানান প্রবীন গান্ধীবান্ধী আন্না হাজারে। তৃণমূলও চাইছিল জাতীয় স্তরে প্রেশ করতে কংগ্রেস-বিজেপি বাদে অন্য কোনও বিকল্প। আন্নার সমর্থন সেই পথটাই প্রশস্ত করেছে।
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/_RpJ6zavMoo?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>












Click it and Unblock the Notifications