লোকসভায় প্রশ্ন করার নামে নগদ-উপহার! বিজেপির অভিযোগের পাল্টা CBI চ্যালেঞ্জ মহুয়া মৈত্রের

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে অধ্যশ্র ওম বিড়লাকে চিঠি পাঠিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ওম বিড়লাকে লেখা চিঠিতে নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন করার নামে ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, এটা সংসদের অবমাননা। অবিলম্বে এর তদন্ত হওয়া প্রয়োজন বলেছেন তিনি।

অধ্যক্ষের কাছে পাঠানো চিঠিতে বিজেপি সাংসদ বলেছেন, তিনি আইনজীবী জয় অনন্ত দেহরায়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। যেখানে তিনি মহুয়া মৈত্রকে প্রশ্নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন। অভিযোগ, ব্যবসায়ী দর্শন হিরানন্দানির ব্যবসায়িক স্বার্থে কথা মাথায় রেখে প্রশ্নগুলো করা হয়েছিল।

মহুয়া মৈত্র

নিশিকান্ত দুবে চিঠিতে আরও অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে মহুয়া মৈত্রের ৬১ টি প্রশ্নের মধ্যে ৫০ টি প্রশ্ন এমন ছিল, যা দর্শন হিরানন্দানি এবং তার কোম্পানির ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য জিজ্ঞাসা করা হয়েছিল।

চিঠিতে আরও বলা হয়েছে, যখনই সংসদে অধিবেশন শুরু হয়, মহুয়া মৈত্র, সৌগত রায়রা কোনও না কোনও অজুহাতে সবার সঙ্গে দুর্ব্যবহার করে সংসদের কার্যক্রম ব্যাহত করেন। নিশিকান্ত দুবে বলেছেন, মহুয়া মৈত্রের নেতৃত্বাধীন তৃণমূলের চিৎকার ব্রিগেড এমন কৌশল অবলম্বন করে যা অন্য সদস্যদের বিতর্ক ও আলোচনার সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করে।

তিনি বলেছেন, এখন লোকসভায় প্রশ্ন করার পরিবর্তে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ সংগ্রহ এবং অন্য ব্যবসায়ী গোষ্ঠীকে লক্ষ্য করে করা মহুয়া মৈত্রের উদ্দেশ্য প্রকাশ পেয়েছে। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ।

মহুয়া মৈত্র বলেছেন, তিনি এব্যাপারে সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছেন। আদানির অফশোর মানি চ্রেল, ওভার-ইনভয়েসিং, বেনামি অ্যাকাউন্চের তদন্ত শেষ করার ঠিক পরে যেন এই তদন্তও করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+