উত্তর প্রদেশ সরকারের কাছে দু'জন ফাঁসুড়ে চাইল তিহার জেল, নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি ঘিরে জল্পনা

নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির সাজা কার্যকর করার প্রস্তুতি শুরু করে দিয়েছে তিহার জেল। ইতিমধ্যেই উত্তর প্রদেশ থেকে দুই ফাঁসুড়ে চেয়ে পাঠিয়েছে।

নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির সাজা কার্যকর করার প্রস্তুতি শুরু করে দিয়েছে তিহার জেল। ইতিমধ্যেই উত্তর প্রদেশ থেকে দুই ফাঁসুড়ে চেয়ে পাঠিয়েছে। উত্তর প্রদেশের এডিজি কারা আনন্দ কুমার জানিয়েছেন, উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে তিহার জেলের আবেদনের অনুমোদন দিয়েছে। তারা ফাঁসুড়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন।

উত্তর প্রদেশ সরকারের কাছে দুজন ফাঁসুড়ে চাইল তিহার জেল, নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি ঘিরে জল্পনা

তিহার জেলে কোনও ফাঁসুড়ে না থাকার করাণেই নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির সাজা কার্যকর করা যাচ্ছে না। উত্তর প্রদেশের এডিজি কারা জানিয়েছেন, যখনই তিহার জেল চাইবে তখনই ফাঁসুড়ে পাঠাবে উত্তর প্রদেশ। ৯ ডিসেম্বর ফ্যাক্স করে সেই বার্তা তিহার জেলে পাঠিয়ে দিয়েছেন।

উত্তর প্রদেশে এখন দুটি জেলে ফাঁসুড়ে রয়েছে। একটি লখনউ জেলে আর একজন মেরঠ জেলে রয়েছে। নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, বিনয় শর্মা এই চারজনকে ফাঁসির সাজা দিয়েছে আদালত। হায়দাবাদ ধর্ষণ কাণ্ডের পর নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির সাজা কার্যকর করার দাবি উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+