নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! সোপরে খতম পাকিস্তানি লস্কর জঙ্গি সহ ৩
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। এদিন সোপরে হওয়া এনকাউন্টারে মৃত্যু হয়েছে পাকিস্তানি লস্কর জঙ্গির। এদিন এনকাউন্টারে মৃত্যু হয়েছে সব মিলিয়ে মৃত্যু হয়েছে তিন জঙ্গির।
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। এদিন সোপরে হওয়া এনকাউন্টারে মৃত্যু হয়েছে পাকিস্তানি লস্কর জঙ্গির। এদিন এনকাউন্টারে মৃত্যু হয়েছে সব মিলিয়ে মৃত্যু হয়েছে তিন জঙ্গির।

এলাকা ঘিরে তল্লাশি অভিযান
মধ্যরাতে নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে সোপরের রেবানে তল্লাশি অভিযান শুরু করে। জম্মু ও কাশ্মীর পুলিশের কাছে আগে থেকেই সেখানে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল।

জঙ্গিদের গুলির পাল্টা জবাব নিরাপত্তা বাহিনীর
এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। ৩ জঙ্গি গুলিতে মারা যায়।

মৃত্যু পাকিস্তানি জঙ্গি উসমানের
কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, পাকিস্তানি লস্কর জঙ্গি উসমান সোপর এনকাউন্টারে মারা গিয়েছেন। এই জঙ্গি সম্প্রতি সোপরে জঙ্গি হামলায় জড়িত বলেও অভিযোগ করেন তিনি। সেই হামলায় এক সিআরপিএফ জঙ্গি ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়।

উদ্ধার প্রচুর অস্ত্র
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই সংঘর্ষের পরে এলাকা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে।












Click it and Unblock the Notifications