করোনায় আক্রান্ত দিল্লি ও তেলেঙ্গানার তিন ব্যক্তি, কীভাবে ছড়াচ্ছে এই মারণ ভাইরাস জেনে নিন
করোনায় আক্রান্ত দিল্লি ও তেলেঙ্গানার তিন ব্যক্তি, কীভাবে ছড়াচ্ছে এই মারণ ভাইরাস জেনে নিন
করোনা ভাইরাস এবার থাবা বসিয়েছে ভারতেও। সূত্রের খবর, ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দিল্লি ও তেলেঙ্গানার তিন বাসিন্দা। চিনে মূল উতপত্তি ঘটলেও গোটা বিশ্বের প্রায় ৪০টির বেশি দেশে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। কিন্তু কী ভাবে দ্রুত ছড়াচ্ছে এই মারণ ভাইরাস আসুন আজ এই বিষয়েই একটু জেনে নিই।

বাতাসের মাধ্যমে কী ছড়াতে পারে এই ভাইরাস ?
একাধিক গবেষমার পর দেখা গেছে, চীনের উহান শহরে করোনা ভাইরাস ছড়িয়েছে মানুষ থেকে মানুষে, মূলত তাদের তাদের হাঁচি ও কাশির মাধ্যমে। এই ক্ষেত্রে বাতাসের অবশ্যই একটা বড় ভূমিকা রয়েছে। গবেষকদের মতে মানুষের দেহের বাইরে এই ভাইরাসটি খুব অল্প সময় বেঁচে থাকতে পারে। ফলে ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়াতে হলে তাদেরকে কাছাকাছি থাকতে হবে।

শরীরে কোনও লক্ষণ দেখা না দিলেও তার কোনও ব্যক্তির থেকে ছড়াতে পারে এই ভাইরাস ?
সম্প্রতি চিনের গবেষকেরা নতুন করে প্রমাণ করে দিয়েছেন কীভাবে মানব শরীরে গা ঢাকা দিতে থাকতে সক্ষম এই প্রাণঘাতী ভাইরাস। সূত্রের খবর, চিনের উহান প্রদেশের কিছুদিন আগে বছর ২০-র এক মহিলা ৪০০ মাইল দূরে তাঁর এক নিকটাত্মীয়ের বাড়িতে যান। সেই সময় তাঁর শরীরে করোনার কোনও চিহ্ন পাওয়া যায়নি। চিনের গবেষকেরা নতুন প্রমাণ করে দিয়েছেন কীভাবে মানব শরীরে গা ঢাকা দিতে থাকতে সক্ষম এই প্রাণঘাতী ভাইরাস। সূত্রের খবর, চিনের উহান প্রদেশের বছর ২০-র ওই মহিলা সম্প্রতি ৪০০ মাইল দূরে তাঁর এক নিকটাত্মীয়ের বাড়িতে যান। সেই সময় তাঁর শরীরে করোনার কোনও চিহ্ন পাওয়া যায়।

আরও যে ভাবে থাবা বসাতে পারে করোনা
এদিকে সব ভাইরাস কিন্তু মানুষ থেকে মানুষে ছড়ায় না। এমনকি জিকা ভাইরাসও, যা মানুষের শরীরে আসে মশা থেকে, সেটাও লোকজন ঘনিষ্ঠ বসবাস করলে ছড়াতে পারে। যেসব এলাকায় মানুষের ঘনবসতি, সেখানে জিকা ভাইরাসবাহী মশা মানুষের রক্ত খেয়ে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাদের জন্মের বিস্তার ঘটে আদ্র, স্যাঁতসেঁতে ও উষ্ণ পরিবেশে। এছাড়াও এই সংক্রামক ভাইরাস শহর থেকে শহরে, দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়তে পারে পরিবহনের মাধ্যমে। বিমান, রেল, গাড়িতে করে এখন ভাইরাস পৃথিবীর অর্ধেক দূরত্বও পাড়ি দিতে পারে একদিনেরও কম সময়ে। করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এটির প্রাদুর্ভাব দেখা গেছে ৪০টি দেশে। বিশ্বব্যাপী মৃতের সংখ্যা আড়াইহাজার ছাড়িয়েছে।












Click it and Unblock the Notifications