ভিডিও কলে গ্রেফতারের হুমকি! মুহূর্তে উধাও কোটি টাকা, ডিজিটাল অ্যারেস্ট রুখতে নড়েচড়ে বসেছে সুপ্রিম কোর্ট
অবসর নেওয়ার পর শান্তভাবে জীবন কাটাচ্ছিলেন ৭৪ বছরের এক প্রাক্তন চিকিৎসক। হঠাৎ করে এক ভিডিও কোলে নিজেকে টেলিকম দফতরের কর্মী পরিচয় দিয়ে ওই প্রাক্তন চিকিৎসককে জানানো হল যে, তাঁর আধার নম্বর নাকি জালিয়াতির কাজে ব্যবহার হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আরেকজন নিজেকে আইপিএস অফিসার বলে দাবি করেন। অভিযোগ যে, তাঁর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ৬ কোটি টাকার লেনদেন হয়েছে, সিবিআই মামলা করেছে, তাই তাঁর গ্রেফতার আসন্ন। ভয়, চাপ এবং বিচ্ছিন্নতার মধ্যে পড়ে ওই ব্যক্তি প্রায় ৪.২ কোটি টাকা প্রতারকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন।

এটাই ডিজিটাল অ্যারেস্ট, হাতকড়া নেই, কিন্তু আছে ভয় দেখিয়ে মানসিক বন্দিত্ব। ২০২৪ সালে এই একই ফাঁদেই পড়েছিলেন শিল্পপতি এস পি ওসওয়াল। ভুয়ো সিবিআই অফিসার থেকে শুরু করে নকল সুপ্রিম কোর্টের শুনানি, এমনকি তৎকালীন প্রধান বিচারপতির নামে ভিডিও, সমস্তটা মিলিয়ে সাজানো একটি নাটকে বিশ্বাস করে তিনি প্রায় ৭ কোটি টাকা ট্রান্সফার করেছিলেন।
সাইবার বিশেষজ্ঞদের মতে, এটি হল আসলে মানসিক ডাকাতি। প্রথমে টাকা তাড়াতাড়ি মিউল অ্যাকাউন্ট (Money Mule Account) ঘুরিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, ফলে উদ্ধার করা কঠিন হয়ে পরে। দ্বিতীয়ত, ভিডিও কলের সমস্ত প্রমাণ মুছে ফেলতে বাধ্য করা হয় ভুক্তভোগীকে। তৃতীয়ত, চক্রগুলি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থেকে সংগঠিতভাবে কাজ করে, এর ফলে আইনি সহযোগিতা পেতে অনেকটা দেরি হয়ে যায়।
কেন্দ্রীয় তথ্য বলছে যে, ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের নভেম্বর মাস পর্যন্ত এরকম ধরনের প্রতারণায় প্রায় ৫৪ হাজার কোটি টাকা উধাও হয়েছে। অম্বালা (Ambala)-র এক বৃদ্ধ দম্পতির অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা শুরু করে। ভুয়ো কোর্ট নথিকে বিচারব্যবস্থার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করে আদালত। সিবিআইকে সমস্ত ডিজিটাল অ্যারেস্ট মামলা হাতে নেওয়ার জন্য নির্দেশও দেয়।
ব্যাঙ্কগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত। সন্দেহজনক লেনদেনে কেন কোনওরকম সতর্কবার্তা নেই? আরবিআইকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রককে সাইবার জালিয়াতি আটকানোর জন্য একজাতীয় কাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে, টেলিকম নিয়ম যতটা তাড়াতাড়ি সম্ভব জারি করা এবং আইটি আইনের অধীনে আলাদা অভিযোগ পোর্টাল চালুর কথাও বলা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এখন জরুরি পাঁচটি পদক্ষেপ হল, সরকারি স্তরে স্পষ্ট কোনও ঘোষণা ভিডিও কলে জেরা করা হয় না, সমস্ত আইনি নোটিসে বাধ্যতামূলক ডিজিটাল সই এবং কিউআর যাচাই করা হয়, ব্যাঙ্কে এআই-ভিত্তিক সতর্কতা ব্যবস্থা, নতুন বেনিফিশিয়ারিতে ট্রান্সফারে কুলিং পিরিয়ড এবং বিশেষ সাইবার আদালত গঠন।
ডিজিটাল দুনিয়ায় প্রতারণা যততা বেড়ে চলেছে, ততই স্পষ্ট হচ্ছে যে, প্রযুক্তির বিরুদ্ধে লড়াইতেও প্রযুক্তিই একমাত্র বড় অস্ত্র।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications