করোনা লকডাউন ২.০: কী কী বন্ধ থাকছে ৩ মে পর্যন্ত, দেখুন একনজরে

করোনা লকডাউন ২.০: কী কী বন্ধ থাকছে ৩ মে পর্যন্ত, দেখুন একনজরে

আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে ২১ দিনের লকডাউন শেষ হতে না হতেই নতুন করে ১৯ দিনের লকডাউন শুরু হচ্ছে মধ্যরাত থেকে। পাশাপাশি আমজনতার অসুবিধার কথা মাথায় রেখে সরকার নানা ব্যবস্থাও করছে। পর্যাপ্ত খাদ্য ও ওষুধ মজুত রয়েছে বলেও জানানো হয়েছে। এই অবস্থায় লকডাউন মেনে ঘরে থাকাটাই সবচেয়ে বড় কাজ। একনজরে দেখে নেওয়া যাক নতুন লকডাউনে কী কী বন্ধ থাকছে।

শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষা প্রতিষ্ঠান

সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং কেন্দ্র, গবেষণা কেন্দ্র, কোচিং ইনস্টিটিউশন বন্ধ থাকছে। সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার সঙ্গে জড়িত অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকছে।

অত্যাবশ্যকীয় নয় এমন শিল্প

অত্যাবশ্যকীয় নয় এমন শিল্প

অত্যাবশ্যকীয় নয় এমন শিল্পগুলির উৎপাদন বন্ধ থাকছে। রেল ও বিমান পরিবহণ পুরোপুরি বন্ধ থাকছে।

হসপিটালিটি পরিষেবা

হসপিটালিটি পরিষেবা

হসপিটালিটি সার্ভিস যার মধ্যে হোটেল ও রেস্তরাঁ পরিষেবা রয়েছে সেগুলি বন্ধ থাকছে।

ক্রীড়া ও বিনোদন ইভেন্ট

ক্রীড়া ও বিনোদন ইভেন্ট

সমস্ত ক্রীড়া ও বিনোদনমূলক ইভেন্ট আগামী নোটিশ না আসা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকছে।

শেষকৃত্যের নিয়ম

শেষকৃত্যের নিয়ম

সব ধর্মের মানুষের শেষকৃত্যে কুড়ি জনের বেশি জমায়েত করা যাবে না। সমস্ত ধর্মীয় স্থানে প্রার্থনা বন্ধ থাকছে। কোনও ধরনের ধর্মীয় জমায়েত করা যাবে না।

সিনেমা হল ও শপিং মল

সিনেমা হল ও শপিং মল

শপিংমল, সিনেমা হল ইত্যাদি আগামী ৩ মে লকডাউন না ওঠা পর্যন্ত বন্ধ থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+