এবার মোদী রাজ্যেও কাঠুয়া কাণ্ড! কী বলছে পুলিশ, জেনে নিন বিস্তারিত
জম্মু ও কাশ্মীরের পর এবার মোদীর রাজ্য গুজরাতের পান্ডেসেরা। নাবালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এখনও নাবালিকার পরিচয় জানা যায়নি। তার অভিভাবকদেরও কোনও খোঁজ মেলেনি।
জম্মু ও কাশ্মীরের পর এবার মোদীর রাজ্য গুজরাতের পান্ডেসেরা। নাবালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এখনও নাবালিকার পরিচয় জানা যায়নি। তার অভিভাবকদেরও কোনও খোঁজ পাওয়া যায়নি।

ছয় এপ্রিল নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল গুজরাতের সুরাতের পাণ্ডেসেরা থেকে। প্রাথমিকভাবে ধর্ষণ করে খুনের ঘটনা বলে সন্দেহ হয়েছিল পুলিশের। সেই দেহের ময়নাতদন্ত হয়। এরপর যে রিপোর্ট পাওয়া যায় তা বিভীষিকাময়। নাবালিকার দেহে ৮০ টি ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তকারীদের অনুমান, মৃত্যুর আগের সাত থেকে ৮ দিন ধরে ওই নাবালিকার ওপর অত্যাচার করা হয়েছিল। মারধরও করা হয়েছিল ওই নাবালিকাকে।
যদিও ওই নাবালিকার পরিচয় এখনও পায়নি পুলিশ। ঘটনার তদন্তে দল গঠন করার কথা জানা গিয়েছে। যেহেতু উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ থেকে শ্রমিকরা সুরাতে যান, সেই জন্য হিন্দি বলয়ের রাজ্যগুলিতে নাবালিকার সম্পর্কে তথ্য সংগ্রহে নেমেছে পুলিশ।












Click it and Unblock the Notifications