দিল্লিতে অধীরের বাড়িতে হামলা, কর্মচারীদের মারধর, ফাইল চুরি
দিল্লিতে অধীরের বাড়িতে হামলা, কর্মচারীদের মারধর, ফাইল চুরি
লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরীর দিল্লির বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। বাড়িতে ঢুকে কর্মীদের মারধর করে বেশ কিছু কাগজপত্র চুরি করে নিয়ে যায় তাঁরা। তিলক মার্গ থানার হুমায়ূন রোডের কাছেই বাড়ি অধীর চৌধুরীর। কংগ্রেস নেতা পিএফের কাগজপত্র ফাইল চুরি করে নিয়ে গিয়েছে তারা।

বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিস সঙ্গে সঙ্গে অধীর চৌধুরীর বাড়িতে যায়। তদন্তকারীরা জানিয়েছেন রক্ষীদের সঙ্গে আলাপ জমিয়ে কংগ্রেস নেতার বাসভবনে ঢুকেছিল দুষ্কৃতীরা। তারপরে তাঁরা হামলা চালায় বাড়িতে। ভেতরে ঢুকে লন্ডভন্ড করে গোটা বাড়ি। তারপর ফাইল নিয়ে পালায়। তাদের বাধা দিলে বাসভবনের কর্মীদের মারধর করে।
ঘটনায় কারা জড়িত রয়েছে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় দিল্লির দাঙ্গাকারীদের কোনও যোগ রয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা সোমেন মিত্রও। অধীরের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications