শবরীমালা নিয়ে ২০১৮-র রায় শেষ কথা নয়, জানাল সুপ্রিমকোর্ট
২০১৮ সালে শবরীমালা মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আবার শীর্ষ আদালতই জানিয়েছে সেই রায়ই শেষ কথা নয়।
২০১৮ সালে শবরীমালা মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আবার শীর্ষ আদালতই জানিয়েছে সেই রায়ই শেষ কথা নয়। শবরীমালায় নারীর প্রবেশাধিকার নিয়ে পুনর্বিবেচনা বৃহত্তর বেঞ্চ হচ্ছে। সেখানে আলোচনা করা হচ্ছে।

শবরীমালায় নারীর প্রবেশাধিকার
২০১৮ সালে সুপ্রিমকোর্ট শবরীমালার আইয়াপ্পা স্বামীর মন্দিরে নারীর প্রবেশাধিকারে সম্মতি জানিয়েছে। এতোদিন এই মন্দিরে নারীর প্রবেশাধিকার ছিল না। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই গোটা কেরল জুড়ে তোলপাড় শুরু হয়। ১০ থেকে ৫০ বছর বয়সী কোনও নারীকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া যাবে না বলে বিরোধিতা শুরু করে ভক্তরা। মন্দির কমিটিও তাতে আপত্তি জানায়।

শবরীমালা মন্দিরে নারীর প্রবেশ
২০১৮ সালের সুপ্রিম কোর্টের নির্দেশের পর শত বিরোধিতার মধ্যেও শবরিমালা মন্দিরে প্রবেশ করছিলেন কয়েকজন নারী। তাঁদের মধ্যে ছিলেন বিন্দু আমিন্নি। তিনি মন্দিরে প্রবেশের পর নিরাপত্তা চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানান। প্রধান বিচারপতির এজলাসে তাঁর আবেদনের শুনানির সময়ই প্রধান বিচারপতি এস এ বব্দে জানান ২০১৮ সালের শবরীমালার রায়ই শেষ কথা নয়। কেরল সরকার বিন্দুর নিরাপত্তা দিতে রাজি না হওয়ার পরেই তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। আগামি সপ্তাগে ফের তাঁর আবেদনের শুনানি রয়েছে।

বৃহত্তর বেঞ্চে শবরীমালার পুনর্বিবেচনার আর্জি
গত ১৪ নভেম্বর সুপ্রিম কোর্টে শবরীমালা রায়ের পুনর্বিবেচনার আর্জি পেশ করা হয়। ৫ বিচারপতির বেঞ্চে মামলার শুনানি চলছে। পরে সেটি সাত বিচারপতির বেঞ্চে পাঠানো হয়। এই নিয়ে এখনও আলোচনা এবং বিচার বিবেচনা চলছে। এবারও একাধিক নারী শবরীমালার মন্দিরে প্রবেশ করতে চাইলে তাঁদের বাধা দেওয়া হয়।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications