কর্মীদের পুরো বেতন না দিতে পারলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, জানিয়েছে সুপ্রিম কোর্ট

কর্মীদের পুরো বেতন না দিতে পারলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, জানিয়েছে সুপ্রিম কোর্ট

নিয়োগকর্তাদের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নিতে পারবে না প্রশাসক, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, করোনা সংক্রমণের জেরে লকডাউনের কারণে অনেক সংস্থাই ধাক্কা খাচ্ছে আর যার প্রভাব গিয়ে পড়ছে সরাসরি কর্মীর বেতনের ওপর। যে কারণে অনেক সংস্থার কর্মকর্তারাই নয় বেতন দিতে পারছেন না অথবা বেতন কেটে নিতে বাধ্য হচ্ছেন।

কর্মীদের পুরো বেতন না দিতে পারলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, জানিয়েছে সুপ্রিম কোর্ট


কর্মীদের পুরো বেতন না দিতে পারলে এখনই সংস্থার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয় বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চের বিচারপতি নাগেশ্বর রাও জানিয়েছেন যে দেশে বহু মাঝারি ও ক্ষুদ্র শিল্প রয়েছে। এই পরিস্থিতিতে সরকারের উচিত তাদের সাহায্য করা। এর জবাব দিতে সময় চেয়েছে কেন্দ্র। আগামী সপ্তাহে এই মামলা শুনানি রয়েছে।

ইন্ডাস্ট্রিয়াল ইউনিটের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে বলা হয়েছিল যে উৎপাদন বন্ধ থাকার দরুণ তাঁরা কর্মীদের বেতন দিতে পারছেন না। এই পিটিশনের পক্ষেই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকে বহু শিল্প বন্ধ হয়ে যায়। উৎপাদন বন্ধ থাকার জন্য বহু সংস্থাকে সমস্যার মুখে পড়তে হয়। তবে কোভিড–১৯ পরিস্থিতিকে মাথায় রেখে এবার সরকার ছোট ছোট শিল্পগুলিকে খোলার অনুমতি দেবে। গ্রিন জোনে থাকা ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্পগুলি তাদের ঝাঁপি খুলতে পারে তবে সামাজিক দুরত্ব ও সরকারের অন্যান্য শর্ত মানার পরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+