৭ থেকে ১১-র শিশুদের জন্য করোনা ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদন পেল সিরাম ইনস্টিটিউট
৭ থেকে ১১-র শিশুদের জন্য করোনা ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদন পেল সিরাম ইনস্টিটিউট
দেশে উৎসবের মরশুম চলছে৷ তা শেষ হলেই তৃতীয় ওয়েভে আসার সম্ভাবনা রয়েছে৷ করোনার তৃতীয় ওয়েভে শিশুরা সংক্রমিত হতে পারে অনেক গবেষকরাই সন্দেহ করেছেন৷ তাই এবার দ্রুত শিশুদের জন্যও করোনা ভ্যাকসিন আনতে চাইছে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলি৷ সংবাদমাধ্যমের খবর দেশের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ডিসিজিআই থেকে নোভোভ্যাক্স ট্রায়ালের অনুমোদন পেয়েছে। ৭ থেকে ১১ বছর বয়সী শিশুদের নোভাভ্যাক্স করোনা ভ্যাকসিনের পরীক্ষা চালানোর জন্য প্রস্তুতিও শুরু করতে চলেছে সংস্থাটি৷

ড্রাগ রেগুলেটরির পক্ষ থেকে সিরামকে সবুজ সংকেত!
ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সিরামকে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। কোভিডের সম্ভাব্য তৃতীয় তরঙ্গ কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷ দেশের শীর্ষ গবেষক এবং বিজ্ঞানীদের দাবি এক অংশের দাবি অনুযায়ী করোনার তৃতীয় ঢেউ শিশুদের প্রভাবিত করতে পারে।

এর আগে ১২ থেকে ১৭ বছরের শিশুদের ভ্যাকসিন ট্রায়ল করেছে সিরাম!
সিরাম ইনস্টিটিউট আগে থেকেই ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের উপর নোভাভ্যাক্স-এর ট্রায়াল চালাচ্ছে৷ তবে এর আগে ভারত বায়োটেক এর কোভাক্সিন, জনসন এন্ড জনসনের সিঙ্গল ডোজ ভ্যাকসিন এবং সূঁচহীন জাইডাস ক্যাডিলার ডিএন ভ্যাকসিন জাইকোভ ডি শিশুদের (১২ থেকে ১৭) উপর ট্রায়াল হয়েছে৷ এবং খুব শীঘ্রই হয়ত জাইকোভ ডি শিশুদের ভ্যাকসিন হিসেবে বাজারজাত হতে পারে৷

কী বলছেন আদার পুনাওয়ালা?
সিরামের সিইও আদার পুুনাওয়ালা কিছু দিন আগে বলেছিলেন যে সংস্থাটি শিশুদের উপর করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে এবং পরীক্ষা সম্পূর্ণ হতে ন্যূনতম তিন থেকে চার মাস সময় লাগবে। সম্ভাবনা রয়েছে যে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে, কোভোভ্যাক্স (এসআইআই-দ্বারা নির্মিত নোভাভ্যাক্স ভ্যাকসিন) শিশুদের টিকাকরণের জন্য অনুমোদন পেতে পারে। প্রাথমিকভাবে এই ট্রায়ালে ১০০ জন অংশগ্রহণকারী রিপোর্ট লিপিবদ্ধ করা হয়েছে৷

স্কুল খুললে বাচ্চাদের ভ্যাকসিন চাহিদা বাড়বে!
যদিও নোভাভ্যাক্স ভ্যাকসিন এখনও স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদন পায়নি, শুধু ট্রায়ালের জন্য ড্রাগ অথরিটি সংস্থার ছাড়পত্র মিলেছে। শুধুমাত্র গুজরাটের কোম্পানি জাইডাস ক্যাডিলার ডিএনএ কোভিড-১৯ ভ্যাকসিন ভারতে ১২ বছর এবং তার বেশি বয়সের শিশুদের জন্য জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন পেয়েছে। বিভিন্ন রাজ্যে স্কুলগুলি পুনরায় খোলার সঙ্গেই তৃতীয় তরঙ্গের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে৷ যার ফলে শিশুদের ভ্যাকসিনের চাহিদা বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷












Click it and Unblock the Notifications