কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় বিধানসভায় রেজলিউশন আনল পঞ্জাব সরকার

কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় বিধানসভায় রেজলিউশন আনল পঞ্জাব সরকার

গতবছর থেকেই কৃষক আন্দোলনের ভরকেন্দ্র পঞ্জাব। মূলত সেই রাজ্যের কৃষকরাই গর্জে উঠেছেন কেন্দ্রের তিনটি কৃষি বিলের বিরুদ্ধে। এই বিরোধিতায় এবার রেজলিউশন পাশ করল পঞ্জাব সরকার। বৃহস্পতিবার চণ্ডীগড়ে বিশেষ অধিবেশনে এই রেজলিউশন পাশ করল তারা৷

কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় বিধানসভায় রেজলিউশন আনল পঞ্জাব সরকার

বৃহস্পতিবার রাজ্যের কৃষিমন্ত্রী রনদীপ সিং নভ এই রেজলিউশন পেশ করেন। পেশ করা মাত্রই প্রায় এক ঘণ্টা ধরে বিতর্ক চলে। চারটি ধাপে প্রশ্নোত্তরের সম্মুখীন হন সরকারপক্ষের সদস্যরা। অবশেষে নিজেদের বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী চিরঞ্জিত সিং ছান্নি এবং প্রাক্তন কর মন্ত্রী বিক্রম সিং মাজিথিয়া।

বিতর্ক চলাকালীন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অকালি দলকে আক্রমণ করতে দেখা যায় কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুকে। তিনটি কৃষি বিলের জন্য অকালি দলকেই দায়ী করেন ভারতের প্রাক্তন ওপেনার৷ কৃষি বিলগুলিকে কৃষকবিরোধী আখ্যা দিয়ে এটিকে রদ করার দাবি জানান তিনি। তাঁর মতে, ২০১৩ সালে অকালি দলের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের গাফিলতিতেই পাশ হয়েছিল এই আইন।

বিধানসভায় বিরোধী দলনেতা হরপাল সিংও অকালি দলকে দুষেছেন। তাঁর কথায়, কৃষকরা এই বিলের বিরোধিতা করা সত্ত্বেও অকালি দল এটি সমর্থন করেছে। SAD সভাপতি সুখবীর বাদল, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল এই আইনের সমর্থন করেন।

কৃষিবিলের বিরুদ্ধে সুর তোলার জন্য আম আদমি পার্টিকেও আবেদন করে কংগ্রেস। রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রনধাওয়া আপ বিধায়কদের আবেদন করেন যাতে তাঁরা বিজেপি এবং অকালি দলের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এদিনের অধিবেশনে বিরলতম ঘটনাও দেখা যায়। নভজ্যোত সিং সিধু প্রশংসায় পঞ্চমুখ হন ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের৷ ২০০৪ সালে টার্মিনেশন অফ ওয়াটার ট্রিটিস অ্যাক্ট এনেছিলেন অমরিন্দর। তাঁর এই কাজের প্রশংসা করেন সিধু৷ তিনি বলেন, মিনিমাম সাপোর্ট প্রাইস, এগ্রিকালচালার প্রোডিউস মার্কেট কমিটি এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কংগ্রেস আমলেই আনা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+