কত্থক জগতের নক্ষত্রপতন! পন্ডিত বিরজু মহারাজের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

পণ্ডিত বিরজু মহারাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদী

রবিবার রাতে দিল্লির বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কত্থক গুরু পন্ডিত বিরজু মহারাজ। বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তাছাড়াও অনেক সেলিব্রিটি ও বিখ্যাত ব্যক্তিত্ব কত্থক গুরুর জীবনাবসানে শোকাহত। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত পন্ডিত জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

কত্থক জগতের নক্ষত্রপতন! পন্ডিত বিরজু মহারাজের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী


কত্থক গুরুর জীবনাবসানে শোকাহত হয়ে প্রধানমন্ত্রী একটি টুইট করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি জানান,’পণ্ডিত বিরজু মহারাজ জির মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। পণ্ডিতজি ভারতীয় নৃত্য শিল্পকে বিশ্বজুড়ে অনবদ্য স্বীকৃতি দিয়েছিলেন। তাঁর মৃত্যুতে সমগ্র শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি।' নৃত্য শিল্পীর প্রয়াণে প্রধানমন্ত্রী গুরুজির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কত্থকের জাদুকর পণ্ডিত বিরজু মহারাজের প্রয়াণে টুইট করে শোকজ্ঞাপন করেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। তিনি জানিয়েছেন, 'এক যুগের সমাপ্তি’। কিংবদন্তি পণ্ডিত বিরজু মহারাজের মৃত্যু একটি যুগের অবসান ঘটল। ভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক স্থানের গভীর শূন্যতার তৈরি হয়েছে। বিশ্বব্যাপী কত্থককে জনপ্রিয় করতে পণ্ডিতজির অতুলনীয় অবদান রেখে গেলেন। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পাশাপাশি শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও, তিনি জানিয়েছেন, পণ্ডিত বিরজু মহারাজের মৃত্যুতে শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি। মুখ্যমন্ত্রী বিরজু মহারাজের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, পণ্ডিত বিরজু মহারাজের মৃত্যুতে ভারত এক অনবদ্য নৃত্যশিল্পীকে হারিয়েছে। কত্থক পন্ডিত বিরজু মহারাজ আর আমাদের মাঝে নেই। পণ্ডিত জি বিশ্বজুড়ে কত্থকের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গেছেন।

শোকজ্ঞাপন করেছেন গায়ক আদনান সামিও। তিনি জানান, কত্থক নৃত্যশিল্পী পন্ডিত বিরজু মহারাজ জির মৃত্যুর খবরে আমি খুব দুঃখিত। তাঁর প্রতিভা বহু প্রজন্মকে প্রভাবিত করেছে। তিনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন।

টুইটে আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পণ্ডিত জির মৃত্যুতে শোকাহত হয়েছেন। তিনি জানিয়েছেন, একজনের গুণী ব্যক্তি তাঁর প্রয়াণে ভারতের সাংস্কৃতিক জগতে এক বিরাট শূন্যতা তৈরি হয়েছে। আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।

পাশপাশি শোকজ্ঞাপন করেছনে বিজেপির জাতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত জয় পান্ডা। তিনি টুইটে জানিয়েছেন, বিশ্বজাতি একটি অমূল্য রত্নকে হারিয়েছে! কিংবদন্তি কত্থক নৃত্যশিল্পী ও পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত পণ্ডিত বিরজু মহারাজ জির মৃত্যুর খবরে আমি দুঃখিত।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক জানিয়েছেন, কত্থক শিল্পী বিরজুমহারাজের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে পারফর্মিং আর্টের জগতের বিশাল ক্ষতি। তাঁর শিষ্যদের ও অনুগামীরাও গভীরভাবে শোকাহত বলে তিনি জানিয়েছেন।

এছাড়াও শোক জ্ঞাপন করেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা, কংগ্রেসের মুখপাত্র ডঃ শামা মোহাম্মদ,সমাজবাদী পার্টির জাতীয় সম্পাদক অভিষেক মিশ্র। পাশাপাশি অগণিত ভক্ত পন্ডিত বিরজু মহারাজের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+