টিকাকরণের গতি কমছে দেশে, ডিসেম্বরের লক্ষ্য পূরণে অনেকটাই পিছিয়ে কেন্দ্র
টিকাকরণের গতি কমছে দেশে
দেশে টিকাকরণের গতি প্রত্যাশার চেয়ে অনেকটাই কম। ২৭ জুন রবিবার রাত ন’টা পর্যন্ত নতুন কোভিড–১৯ ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে ১৬ লক্ষ ৪০ হাজার জনকে। দেশে বিভিন্ন রাজ্যের মধ্যে রাজস্থানে সর্বোচ্চ (২,৪০,০০০) টিকাকরণ হয়েছে এবং এরপরই গুজরাত (২,২০,০০০) ও ছত্তিশগড়ের (১,৭০,০০০) নাম আছে।

লক্ষ ডিসেম্বর ২০২১
১ ও ২৬ জুনের মাঝে দৈনিক গড়ে ৪০ লক্ষ ৬০ হাজার টিকাকরণ করা হতো। কেন্দ্রের লক্ষ্য অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে ১০৮৯.১০ মিলিয়ন ডোজ দিতে হবে নাগরিকদের। যা সমস্ত প্রাপ্তবয়স্কদের সম্পূর্ণরূপে টিকা দেওয়ার (১৮৮০.৩৭ মিলিয়ন ডোজ) প্রয়োজনের চেয়ে প্রায় ৭৯ কোটি ১০ লক্ষ ডোজ কম। এ বছরের শেষের দিকে যদি দেশে সব প্রাপ্তবয়স্কদের সম্পূর্ণরূপে টিকাকরণ করাতে হয় তবে দৈনিক গড়ে ৮২ লক্ষ ৫০ হাজার করে টিকাকরণ করাতে হবে।

একটি করে ডোজ নিয়েছে
জানা গিয়েছে, ২৭ জুন রাত সাড়ে আটটা পর্যন্ত দেশের ২৮.১ শতাংশ প্রাপ্তবয়স্ক, ৫৯.৩ শতাংশ ৪৫ বছরের ঊর্ধ্বে ও ৬৬.৬ শতাংশ ৬০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের কমপক্ষে একটি করে ডোজ নেওয়া হয়ে গিয়েছে। দেশের জনসংখ্যার মোট ১৯.৪ শতাংশ মানুষ কমপক্ষে একটি করে ডোজ নিয়েছেন এবং মাত্র ৪.১ শতাংশ সম্পূর্ণভাবে টিকাকরণ করিয়েছে। ২০২১ সালের জনসংখ্যা অনুযায়ী এই পরিসংখ্যান করা হয়েছে।

দেশে করোনা কেসের সংখ্যা ৪৫ হাজারের বেশি
২৭ জুন রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত ভারতে ৪৫,২১৭টি নতুন করোনা কেসের সন্ধান পাওয়া গিয়েছে। এই নিয়ে মোট কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০২,৭৭,৬৫৯। নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ৯৫৮ জনের এবং এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩,৯৬,৭৪১।

কেরলে আক্রান্তের সংখ্যা বেশি
কেরলে নতুন করে আক্রান্ত হয়েছে ১০,৯০৫ জন, এরপরই রয়েছে মহারাষ্ট্র (৯,৯৭৪) এবং তামিলনাড়ু (৫,১২৭)। মহারাষ্ট্রে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৪০৫ জনের, এরপরই রয়েছে তামিলনাড়ু (৯১) ও কর্নাটকের (৮৯) নাম।












Click it and Unblock the Notifications