আসন্ন বাজেটে প্রাকৃতিক গ্যাসকে জিএসটি তালিকাভুক্ত করার প্রস্তাব তেল মন্ত্রকের
কেন্দ্রীয় বাজেটে এবার প্রাকৃতিক গ্যাসকে জিএসটি তালিকাভুক্ত করার প্রস্তাব দিলো তেল মন্ত্রক। করের পরিমাণ হ্রাস এবং ব্যবসায়িক উন্নতির জন্য পরিবেশ বান্ধব জ্বালানী ব্যবহার বাড়তে ও মানুষকে আরও বেশি করে উত্সাহিত করতেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।

১ জুলাই, ২০১৭ সালে যখন পণ্য ও পরিষেবা ট্যাক্স বা জিএসটি প্রবর্তনের মাধ্যমে ১৭টি কেন্দ্র ও রাজ্যের শুল্ককে এক ছাতার তলায় এনেছিল সরকার। পাশাপাশি পাঁচটি পণ্য যেমন অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, পেট্রোল, ডিজেল এবং বিমান চলাচলে ব্যবহৃত টারবাইন জ্বালানীকে এই তালিকার বাইরে রাখা হয়। এই খাতে রাজস্ব আদায়ের অগ্রাধিকার রাজ্য সরকার গুলির উপর ছেড়ে রাখা হয়।
সম্প্রতি তেল মন্ত্রকের কর্তৃক প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, “বর্তমানে ভ্যাটের আওতায় প্রাকৃতিক গ্যাসের উপর রাজ্য গুলি তিন শতাংশ থেকে শুরু করে ২০ শতাংশ পর্যন্ত কর আদায় করে। ” অটোমোবাইল, গৃহস্থালি এবং শিল্প সংস্থা গুলিতে জ্বালানির ব্যবহার সম্পর্কিত বিবৃতি সম্বলিত ওই পুস্তিকাটি প্রকাশ করা হয় সরকারের তরফে।
তেল মন্ত্রকের তরফে দাবি করা হচ্ছে বর্তমানে প্রাকৃতিক গ্যাসকে জিএসটির আওতায় আনা হলে তা আগামীতে আবগারি শুল্ক এবং ভ্যাটকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। পাশাপাশি এরফলে পণ্য পরিষেবা এবং আর্থ-সামাজিক উন্নয়নও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। একইসাথে কর্মসংস্থানের সুনিশ্চিতিকরনের পথও খানিক প্রশস্ত হবে বলে মত তেল মন্ত্রকের।












Click it and Unblock the Notifications