সাগরে চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণিঝড়, কী নাম পেল তারা, কোন দেশ করল এই নামকরণ
২০২৩-এর প্রথম ঘূর্ণিঝড় হিসেবে উত্তর ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে হানা দিয়েছিল ঘূর্ণিঝড় মোখা। তা সুপার সাইক্লোনের রূপ নিয়ে আছড়ে পড়ে মায়ানমার ও বাংলাদেশ উপকূলে। এই ঝড় ছিল ২০২০-তে তৈরি ১৬৯টি নামের তালিকার প্রথম স্তম্ভের শেষ ঝড়।
ঘূর্ণিঝড় মোখার পরই একইসঙ্গে এক জোড়া ঘূর্ণিঝড় বাসা বেঁধেছে ভারতীয় উপকূল সংলগ্ন সাগরে। এক ঝড়ের অবস্থান বঙ্গোপসাগরে, অন্য একটি ঝড় তৈরি হচে চলেছে আরব সাগরে। এই পরিস্থিতিতে আলোচনার বিষয়বস্ত হয়ে উঠেছে, কোন ঝড়ের কী নাম হবে!

২০২০-র তালিকার দ্বিতীয় স্তম্ভের ১৩টি ঝড়ের তালিকায় প্রথমেই নাম রয়েছে বিপর্যয়ের। অর্থাৎ মোখার পর যে ঘূর্ণিঝড় ধেয়ে আসবে তার নাম হবে বিপর্যয়। ঘূর্ণিঝড় বিপর্যয়ের নামকরণ করেছে বাংলাদেশ। আর বিপর্যয়ের পরে যে ঝড় আসবে তার নাম হবে তেজ। এই নাম ভারতের দেওয়া।
কিন্তু বঙ্গোপসাগর ও আরব সাগরে প্রায় একইসঙ্গে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, এই অবস্থায় কোন ঘূর্ণিঝড়ের নাম হবে বিপর্যয় আর কোন ঘূর্ণিঝড়ের নাম হবে তেজ। তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ। দুটি ঝড়ই প্রায় একসঙ্গে তৈরি হয়ে একই সঙ্গে তাণ্ডব চালাতে পারে দুই সাগরের উপকূলে।
এই অবস্থায় মৌসম ভবন স্থির করেছে, যে ঝড় আগে তৈরি হবে, সেই ঝড়ের নাম হবে বিপর্যয়। আর পরে তৈরি ঝড়ের নাম হবে তেজ। এখন দেখার বঙ্গোপসাগর না আরব সাগরে আগে ঘূর্ণিঝড় তৈরি হয়। সেইমতোই হবে নামকরণ। তার জন্য অপেক্ষা করতে হবে ঘূর্ণিঝড় তৈরি হওয়া পর্যন্ত। অন্তত ৫ জুন না এলে স্পষ্ট হবে না কোন ঘূর্ণিঝড়ের কী নাম!
ঘূর্ণিঝড় মোখা যেমন নতুন তালিকায় প্রথম স্তম্ভের শেষ ঝড়। তেমনই দ্বিতীয় স্তম্ভের প্রথম ঝড়ের নাম বিপর্যয়। উত্তর ভারত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে ঝড়ের যে তালিকা রয়েছে, সেই অনুযায়ী পর্যায়ক্রমে আসছে এই নাম। এই অঞ্চলের ১৩টি দেশ ১৩টি করে ঝড়ের নাম দিয়েছে। সেইমতো ১৬৯টি নামের তালিকা তৈরি করা হয়।

১৩টি দেশকে সারিবদ্ধভাবে সাজিয়ে নামের তালিকা তৈরি হয়। বাংলাদেশ থেকে শুরু করে ভারত, ইরান, মালদ্বীপ মায়ানমার, ওমান পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও আরব আমীরশাহী ও ইয়েমেন ঝড়ের নামকরণ করেছে। যে সমস্ত ঘূর্ণিঝড় কমপক্ষে তিন মিনিট বাতাসে স্থায়ী হয় এবং গতিবেগ সর্বনিম্ন ঘন্টায় ৬৩ কিলোমিটার হয়, সেই ঝড়েরই নামকরণ করা হয়।

উত্তর ভারত মহাসাগরের ৪৫ ডিগ্রি পূর্ব থেকে ১০০ ডিগ্রি পূর্ব পর্যন্ত এলাকায় তৈরি হওয়া গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে এই ১৩ দেশ। পুরনো তালিকার শেষ ঝড় ছিল আম্ফান। ২০২০ সালে আম্ফান চলে যাওয়ার পর নতুন তালিকার নাম রাখা শুরু হয় ঝড়ের। নতুন তালিকার প্রথম নাম ছিল নিসর্গ। তারপর পর্যায়ক্রমে বয়ে গিয়েছে গতি, নিভার, বুরেভি, তাউকটে, ইয়াস, গুলাব, শাহিন, জাওয়াদ, অশনি, সিতরাং, ম্যান্ডোস ও মোখা।
নতুন তালিকার দ্বিতীয় স্তম্ভ থেকে এবার নামাঙ্কিত হবে ঝড়। প্রথম নাম বিপর্যয়। তা বাংলাদেশের দেওয়া। দ্বিতীয় নাম তেজ, সেটি দিয়েছে ভারত। সইমতোই পর্যায়ক্রমে আসবে হামুন, মিধিলি, মিচায়ুং, রেমাল, আসনা, ডানা, ফেঙ্গাল, শক্তি, মোন্থা, সেনিয়ার ও দিত্বাহ।












Click it and Unblock the Notifications