কুসংস্কারের দৈন্যদশা ! অগ্নিদগ্ধ ওড়িশার মহিলা, জোর করে শূকরের মল-মূত্র খাওয়াল ওঝা
কুসংস্কারের দৈন্যদশা ! অগ্নিদগ্ধ ওড়িশার মহিলা, জোর করে শূকরের মল-মূত্র খাওয়াল ওঝা
কুসংস্কারের দৈন্যদশা ক্রমেই দাঁতনখ বার করছে গোটা ওড়িশায়। কয়েকদিন আগেই করোনা তাড়াতে ওড়িশার এক মন্দিরে নরবলি দেওয়ার কথা শোনা যায়। এবার ভূত তাড়াতে এক মহিলাকে হেনস্থা, তাকে শূকরের মল-মূত্র খাওয়ানোর অভিযোগ ওঠে এক ওঝার বিরুদ্ধে। এদিকে ওড়িশার অধিবাসী অধ্যুষিত এলাকা গুলিতে লাগাতার এই ধরণের অসংস্কারমূলক ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের।

ওড়িশার মালকানগিরি জেলায় একটি আদিবাসী অধ্যুষিত গ্রামে এই নারকীয় ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। মহিলার উপর থেকে 'ডাইনির’ কুনজর সরাতে তাকে আগুনে পোড়ানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ। একইসাথে তাঁর 'অসুস্থতা’ দূর করতে চলে বেধড়ক মারধর। তার শরীরে থাকা 'অশুভ আত্মাকে তাড়াতে শূকরের মল-মূত্র সেবন করতেও বাধ্য করা হয় বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, গত এক সপ্তাহ ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন ওই মহিলা। গ্রামবাসীদের একাংশের দাবি তাকে কোনও দুষ্ট আত্মার কবলে পড়েই শরীর খারাপ হয়েছে ওই মহিলার। তারপরেই তারা সকলে মিলে রবিবার ওই মহিলাকে গুনিনের কাছে নিয়ে যান। সেখানেই চলে এই অকথ্য অত্যাচার। এদিকে ওই অকথ্য অত্যাচারের পর শরীরে একাধিক জায়গা ঝলসে যায় ওই মহিলার। মুখেও একটা বড় অংশও অগ্নিদগ্ধ হয়ে যায়। বর্তমানে তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে খুন চেষ্টার অভিযোগে সোমবারই ওই ওঝাকে গ্রেফতার করে মালকানগিরি পুলিশ।












Click it and Unblock the Notifications