করোনা রুখতে নয়া প্রোটোকল স্বাস্থ্য মন্ত্রকের, চিকিৎসায় ছাড়পত্র পেল রেমডিসিভির
গোটা দেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত তিন দিন একটানা দৈনিক সংক্রমণের নিরিখেও নতুন রেকর্ড করেছে ভারত। পাশাপাশি গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ লক্ষ ২১ হাজার ৬২৬। এমতাবস্থায় এবার করোনা ঠেকাতে বেশ কিছু নতুন প্রোটোকল আনতে দেখা গেল স্বাস্থ্য মন্ত্রককে।

স্বাস্থ্যমন্ত্রকের নয়া অনুমোদন করোনা চিকিৎসায় ছাড়পত্র পেল রেমডিসিভির। পাশাপাশি এখন পুরনো ১৩ টি উপসর্গের সাথে নতুন করে যুক্ত হল আরও দুটি উপসর্গ। এখন থেকে হঠাৎ কোনও ব্যক্তি স্বাদ ও গন্ধের অনুভূতি চলে গেলে করা হবে করোনা টেস্ট। করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি করা নতুন নির্দেশিকায় একথা জানানো হয়েছে। যেভাবে সংক্রমণ সংখ্যা দিন দিন বাড়ছে তাতেই উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য মন্ত্রকের। ওয়াকিবহাল মহলের ধারণা এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে করোনা চিকিৎসার স্বার্থে গাইডলাইনে সংশোধনী এনেছে স্বাস্থ্য মন্ত্রক।
নতুন গাইডলাইনে বলা হয়েছে জরুরি এখন থেকে ভিত্তিতে করোনা চিকিৎসার জন্য রেমডেসিভির ওষুধ প্রয়োগ করতে পারবেন চিকিত্সকেরা। পাশাপাশি প্রয়োগ করা যাবে টসিলিজুমেব ওষুধ। একইসাথে প্রয়োজনে প্লাজমা থেরাপিও ব্যবহার করা যেতে পারে। প্রসঙ্গত, রেমডেসিভির সংক্রমণ প্রতিষেধক আর টসিলিজুমেব রোগ প্রতিরোধকারী ওষুধ হিসেবে কার্যকরী। এরইসঙ্গে করোনা চিকিৎসার একদম শুরুতে চিকিৎসকরা ম্যালেরিয়া প্রতিরোধী হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করতে পারেন বলে জানানো হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications