উত্তরপ্রদেশ মন্ত্রিসভা গঠন নিয়ে অমিত শাহের বাড়িতে শেষ বৈঠক আজ
উত্তরপ্রদেশ মন্ত্রিসভা গঠন নিয়ে অমিত শাহের বাড়িতে শেষ বৈঠক আজ
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে যোগীঝড়ে উড়ে গিয়েছে বিরোধীরা। দ্বিতীয়বারের জন্য সে রাজ্যের শাসনক্ষমতা দখল করেছে বিজেপি। চব্বিশের লোকসভা নির্বাচনের সাপেক্ষে এই নির্বাচন সেমি-ফাইনালের চেয়ে কম কিছু ছিল না। সেই লড়াইতে জিতে ফুরফুরে মেজাজ গেরুয়া শিবিরে। তবে ভবিষ্যৎ চিন্তাও রয়েছে, কারা কারা থাকবেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায়? সেই নিয়েই চুড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন যোগী, নাড্ডা, অমিত শাহরা৷

সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডারা৷ আগামী ২৫ তারিখ উত্তরপ্রদেশের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। তার আগে এই বৈঠকেই স্থির হয়ে যাবে, কোন নেতা কোন দায়িত্ব পাচ্ছেন। উত্তরাখণ্ডেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। সেই রাজ্যের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন যোগী আদিত্যনাথ। সেই কর্মসূচি সেরেই তিনি দিল্লিতে পৌঁছোবেন।
বিজেপি সাধারণত সমাজের প্রতিটি শ্রেণীর প্রতিনিধিদের মন্ত্রিসভায় স্থান দেওয়ায় বিশ্বাসী। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। কিছুদিন আগে লখনৌতে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী তেমনই ব্যালেন্সড মন্ত্রিসভার খসড়া তৈরি করেছেন যোগী। এবার সেই খসড়া নিয়ে চুড়ান্ত আলোচনার পালা। নির্বাচনের আগেই রাজ্যের মুখ্য পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে সাহায্য করেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রেও তাঁরা নিজস্ব মতামত দিতে পারেন।
শোনা যাচ্ছে, মন্ত্রিসভায় এবার তিনজন উপমুখ্যমন্ত্রীর সাহায্য পাবেন যোগী আদিত্যনাথ। উপমুখ্যমন্ত্রীত্বের দৌড়ে সবার আগে রয়েছেন দলিত নেতা বেবি রানী মৌর্য, ব্রাহ্মণ নেতা ব্রিজেশ পাঠক, দলের অন্যতম ওবিসি মুখ কেশব প্রসাদ মৌর্য।












Click it and Unblock the Notifications