মৃতা স্ত্রীর স্বপ্নের বাড়িতে তাঁরই মোমের মূর্তি বসিয়ে ভালোবাসার নজির গড়লেন এই শিল্পপতি
মৃতা স্ত্রীর স্বপ্নের বাড়িতে তাঁরই মোমের মূর্তি বসিয়ে ভালোবাসার নজির গড়লেন এই শিল্পপতি
স্ত্রীয়ের প্রতি অগাধ ভালোবাসা। যা মৃত্যুর পরও একফোঁটা কম হয়নি স্বামীর। তাই নিজের নতুন বাড়িতে স্ত্রীয়ের মূর্তি স্থাপন করলেন তিনি। কর্নাটকের এক শিল্পপতি তাঁর প্রয়াত স্ত্রীকে শ্রদ্ধা জানানোর জন্য, কোপ্পালে তাঁর নতুন বাড়িতে স্ত্রীয়ের সিলিকন মোমের মূর্তি স্থাপন করলেন। বাড়ির হাউসওয়ার্মিং পার্টিতে এই মূর্তি স্থাপন করা হয়।

গাড়ি দুর্ঘটনায় মারা যান শ্রীনিবাস গুপ্তার স্ত্রী
শ্রীনিবাস গুপ্তার স্ত্রী মাধবী ২০১৭ সালের জুলাইতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। মাধবীর সম্মানে মোমের মূর্তি তৈরি করে শিল্পপতি তাঁর নতুন বাড়ির মধ্যে রেখে দেন।

সোফায় যেন বসে রয়েছেন স্বয়ং মাধবী
স্থপতিকার রনঘন্নাভরের সহায়তায় ওই মূর্তিটি বাড়ির ভেতর স্থাপন করা হয়। মাধবীর মূর্তি যেন তাঁরই প্রতিরূপ, যার পরনে রয়েছে উজ্জ্বল বেগুনি রঙের শাড়ি এবং সোনার গয়না, মূর্তিটি এমনভাবে সোফায় বসানো যেন মনে হচ্ছে স্বয়ং মাধবী বসে রয়েছেন।

মাধবীর মূর্তি তৈরি হতে এক বছর সময় লেগেছে
শ্রীনিবাস গুপ্তা তাঁর স্ত্রীর ব্যাপারে বলতে গিয়ে জানিয়েছেন, তাঁর এই নতুন বাড়ি মাধবীর ‘স্বপ্নের বাড়ি' ছিল। শিল্পপতি আরও জানান, এই মূর্তিটি একবছর ধরে তৈরি করা হয়েছে, বেঙ্গালুরুর শ্রীধর মূর্তি এটি তৈরি করেছেন। শিল্পপতি আবেগ মেশানো গলায় বলেন, ‘আমার স্ত্রীকে আমার বাড়িতে দেখতে পেয়ে আমার দারুণ অনুভূতি হচ্ছে, কারণ এটা তাঁরই স্বপ্নের বাড়ি ছিল। গত একবছর ধরে বেঙ্গালুরুর শিল্পী শ্রীধর মূর্তি এই মোমের মূর্তি তৈরি করেন। মূর্তির স্থিরতার জন্য সিলিকন ব্যবহার করা হয়'

ইন্টারনেটে ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা সকলেই আবেগে ভেসেছেন এবং তাঁরা তাঁদের প্রতিক্রিয়ার মাধ্যমে নিজেদের ভাবনা শেয়ার করেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications