ফের গুলি চলল সীমান্তে, আবারও সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গে ভারত-পাক বাকযুদ্ধ যখন গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে, ঠিক তখনই আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। শুক্রবার রাতভোর জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার সীমান্ত লাগোয়া সেনা ছাউনিগুলিকে লক্ষ্য করে গোলা বর্ষণ করতে দেখা গেল পাকসেনাকে।

চলতি বছরে প্রায় ২০০০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার

ভারতীয় সেনার এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদ মাধ্যমে জানান শুক্রবার সন্ধ্যে ৭টার পর জম্মু-কাশ্মীরের হিরানগর সেক্টরের সীমান্তবর্তী চোরগোলি ও মন-ওয়ারী এলাকাতে হঠাৎই কোনও রকম সতর্কবার্তা ছাড়াই গুলি চালাতে শুরু করে পাক সেনা। সেনা-ছাউনি গুলিকে লক্ষ্য করে রাতভোর চলে গোলাবর্ষণ। যদিও এই ঘটনার কিছু সময় পর সীমান্ত নিরাপত্তা রক্ষা বাহিনীও(বিএসএফ)এই হামলার পাল্টা জবাব দেয় বলে জানান ওই সেনা আধিকারিক।

শনিবার ভোর প্রায় ৪.১৫ পর্যন্ত চলা গুলি বর্ষণের পর এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। এদিকে চলতি সপ্তাহে মঙ্গলবারও জম্মু কাশ্মীরের পুঞ্জ সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চললে পাক সেনার হামলায় এক মহিলার প্রাণহানির ঘটনা ঘটে।

অন্য দিকে গত ৬ই অক্টোবর যুদ্ধ বিরতি চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রনরেখা লাগোয়া তিনটি গ্রামে গোলাগুলি চালাতে দেখা যায় পাক সেনাকে। কাঠুয়ার হিরানগর সেক্টর, পুঞ্জের দিগওয়ার এলাকা ও রৌজরি সেক্টরের নৌসেরা ও লাম এলাকায় গোলবর্ষন হলেও হতাহতের কোনও খবর মেলেনি।

চলতি বছরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান প্রায় ২০০০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বলে সেনা সূত্রে খবর। যাতে এখনও পর্যন্ত ২১জন ভারতীয়ের মৃত্যু ও শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনা ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+