লখিমপুর খিরির ঘটনায় ধৃত মন্ত্রী পুত্রের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
ধৃত মন্ত্রী পুত্রের তিন দিনের পুলিশ হেফাজত
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজ্য মিশ্র টেনির ছেলে আশিষ মিশ্র ওরফে মনুকে শর্ত সহ তিনদিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। উত্তরপ্রদেশের লখিমপুর খিরির ঘটনায় শনিবারই পুলিশ গ্রেফতার করেছে আশিষ মিশ্রকে। ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এই পুলিশ আশিষ মিশ্রকে গ্রেফতার করে।

লখিমপুর খিরির ঘটনা নিয়ে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। নবরাত্রির উৎসবের মাঝেই সোমবার স্তব্ধ থাকছে বাণিজ্য নগরী সহ গোটা মহারাষ্ট্র। গত সপ্তাহে উত্তরপ্রদেশের লখিমপুরে যে কৃষক মৃত্যুর ঘটনার প্রতিবাদে দেশের কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েই সোমবার মহারাষ্ট্র সম্পূর্ণরূপে বন্ধ রাখার ডাক দিয়েছে মহা বিকাশ আগাড়ি জোট। শিবসেনা, কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি–র মিলিত সরকার মহা বিকাশ আগাড়ির তরফে এই বন্ধকে সম্পূর্ণরূপে সমর্থন করা হয়েছে। সরকারের জোটের এই তিন দলের তরফেই সাংবাদিক বৈঠক করে এই বনধের ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ও অন্যান্য দলের নেতারা কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের পদত্যাগের দাবিতে লখনউতে মৌন ব্রত রেখেছে। এর আগে লখিমপুর খিরির ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হন প্রিয়াঙ্কা গান্ধী।
লখিমপুর খিরিতে কৃষক-মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে অভিযুক্ত আশিস মিশ্র শনিবার সকালে উত্তরপ্রদেশ পুলিশের সামনে হাজিরা দেন। সকাল ১১টা নাগাদ তিনি একটি নীল রঙের গাড়িতে আসে এবং পিছনের দরজা দিয়ে প্রবেশ করেন বলে জানা গিয়েছে। লখিমপুর খিরির ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন পুলিশের আধিকারিকরা। তবে মন্ত্রী পুত্রের কথায় অসংলগ্নতা পাওয়া যায় এবং আশিষ মিশ্র ঠিকমতো পুলিশকে সহযোগিতা না করায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কৃষকদের গাড়িতে পিষে এবং গুলি করে খুনের অভিযোগ রয়েছে। এই ঘটনায় ৪ জন কৃষক, ২ জন বিজেপি কর্মী ও এক সাংবাদিক সহ আটজনের মৃত্যু হয়। সুমিত জয়সওয়াল নামে এক বিজেপি কর্মী এই ঘটনা নিয়ে দ্বিতীয় এফআইআর দায়ের করেছেন। যেখানে প্রতিবীদরত কৃষকদের মধ্যে কিছুজন বিজেপি কর্মীদের ওপর হামলা করেছিল বলে উল্লেখ রয়েছে।
এই ঘটনা নিয়ে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য সিট গঠন করতে বলা হয়েছে। প্রসঙ্গত গত ৩ অক্টোবর লখিমপুরে চার কৃষক সহ আট জনের মৃত্যু হয়েছিল। এই মৃত্যুর পেছনে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিষ মিশ্রের নাম উঠে আসে।












Click it and Unblock the Notifications