৪ ফাঁসির আসামীদের বর্তমান অবস্থার বিষয়ে বিশদ রিপোর্ট তৈরির নির্দেশ আদালতের
৪ ফাঁসির আসামীদের বর্তমান অবস্থার বিষয়ে বিশদ রিপোর্ট তৈরির নির্দেশ আদালতের
বৃহস্পতিবার দিল্লির একটি আদালত তিহার জেল কর্তৃপক্ষকে শুক্রবারের মধ্যে নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির ফাঁসি কার্যকর করার বিষয়ে যথাযথ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

অতিরিক্ত দায়রা বিচারক সতীশ কুমার অরোরা এই নির্দেশ জারি করার পরেই তিহার জেল কর্তৃপক্ষ জানায় যে তারা অভিযুক্তদের ২২ শে জানুয়ারি নির্ধারিত ফাঁসির বিষয়ে দিল্লি সরকারকে ইতিমধ্যেই একটি চিঠি দিয়েছে।
এদিকে অরবিন্দ কেজরিওয়াল সরকারের স্থায়ী পরামর্শদাতা রাহুল মেহরা বুধবার দিল্লি হাইকোর্টে একটি বিবৃতি দিয়ে বলেছেন যে আদালত নির্ধারিত সময়সীমা অর্থাত্ ২২ জানুয়ারি মধ্যে ফাঁসি কার্যকরে বেশ কিছু দোলাচল দেখা যাচ্ছে। কারণ এই ঘটনায় অন্যতম দোষী মুকেশ সিং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানিয়েছেন। আর সেই ক্ষেত্রে আবেদনের ১৫ দিনের আগে কোনও ভাবেই ফাঁসি দেওয়া যায় না সরকারি নিয়ম অনুসারেই। তারপরই তড়িঘড়ি দিল্লির আদালত তিহার জেলকে এই নির্দেশ দেয়া বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications