তৃতীয় ওয়েভ নিয়ে এসবিআইয়ের অনুমান, এটা কোনও চ্যালেঞ্জ নয়, প্রতিক্রিয়া সরকারের
অগাস্টেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ওয়েভ এবং সর্বাধিক সংক্রমণ সেপ্টেম্বরে। এসবিআইয়ের সমীক্ষা রিপোর্টে এমনটাই আশঙ্কার কথা শুনিয়েছিলেন গবেষকরা। এই রিপোর্ট নিয়েই প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব
অগাস্টেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ওয়েভ এবং সর্বাধিক সংক্রমণ সেপ্টেম্বরে। এসবিআইয়ের সমীক্ষা রিপোর্টে এমনটাই আশঙ্কার কথা শুনিয়েছিলেন গবেষকরা। এই রিপোর্ট নিয়েই প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল।

তিনি জানিয়েছেন যে ওয়েভগুলি কোনও চ্যালেঞ্জ নয়। মঙ্গলবার লভ আগরওয়াল বলেছেন, 'সিস্টেমের মধ্যে কি ঘটছে তার চেয়ে বেশি পোস্ট–ফ্যাক্টো বিশ্লেষণ হল ওয়েভ। ভাইরাস ও মানবজাতির মধ্যেকার সেতু হল ওয়েভ, ওয়েভগুলি আসে, ভাইরাসগুলি বদল হয়, মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশ হয় এবং এই সব কারণের ওপর ওয়েভের প্রভাব নির্ভর করে।’
লভ আগরওয়াল এও বলেন, 'প্রথম চ্যালেঞ্জ হল আমরা এখনও দ্বিতীয় ওয়েভ আটকাতে পারিনি। আর পরবর্তী চ্যালেঞ্জ হল মানুষের আচরণ, অদূর ভবিষ্যতে ওয়েব আসলে সামাজিক দুরত্ব বজায় রেখে, কনটেইনমেন্ট বিধি পালন সহ আমাদের আচরণের মাধ্যমে আমরা এর প্রভাবকে কতটা কমিয়ে আনতে পারি সেটাই দেখার এবং এটাই চ্যালেঞ্জ।’
তিনি এর সঙ্গে এও জানিয়েছেন যে সম্ভাব্য ওয়েভের দিকে চেয়ে না থেকে বরং বেশি করে মনোযোগ দেওয়া দরকার দ্রুত স্থানীয়–পর্যায়ের পদক্ষেপের দিকে। যুগ্ম সচিব বলেন, 'আমরা যদি দেখি কোনও নির্দিষ্ট এলাকায় কোভিড–১৯ কেস বাড়ছে, তবে দ্রুত নিষেধাজ্ঞা জারি করে আমাদের ওই এলাকায় সংক্রমণ ছড়ানো বন্ধ করা উচিত।’
লভ আগরওয়াল এসবিআইয়ের রিপোর্টকে কটাক্ষ করে বলেন, 'সেটা না করে আমরা এক্স সমীক্ষা এই বলেছে, ওয়াই সমীক্ষা এটা বলছে এই করে চলেছি, জটিল হল সংক্রমণকে দমন করা তা দেশের যে কোনও অংশে যতটা তীব্রভাবে হোক না কেন।’ দেশে কোভিড–১৯ পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে, দৈনিক সংক্রমণও নীচের দিকে যাচ্ছে তীব্রভাবে। তবে উত্তরপূর্ব রাজ্যগুলিতে সংক্রমণের উচ্চ হার দেখা দিযেছে। বর্তমানে দেশের ৭৩টি জেলায় ১০ শতাংশের বেশি পজিটিভ হার রয়েছে।
আইসিএমআরের ডিরেক্টর–জেনারেল ডাঃ বলরাম ভার্গভ বলেন, 'টেস্ট পজিটিভ হারের ওপর নিবিড় নজর রাখা উচিত। এটি আমাদের দ্বিতীয় ওয়েভের সময়ও সহায়তা করেছিল। যে সব জায়গায় পজিটিভ হার ১০ শতাংশের বেশি রয়েছে সেখানে তদন্তের প্রয়োজন রয়েছে।’
প্রসঙ্গত, বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও তৃতীয় ওয়েভ আসার তীব্র সম্ভাবনা রয়েছে। একদিকে যখন রিউটার্সের পোল অনুমান করছে যে অক্টোবরে আছড়ে পড়তে পারে তৃতীয় ওয়েভের মহামারি অন্যদিকে এসবিআই গবেষকরা দাবি করেছেন যে অগাস্টেই তৃতীয় ওয়েভের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। তবে অধিকাংশ ভারতীয়র তখন টিকাকরণ হয়ে যাবে তাই তৃতীয় ওয়েভের প্রভাব অনেকটাই কম দেখা দেবে।












Click it and Unblock the Notifications