করোনার কোপ এবার সাংসদদের বেতনেও! লোকসভায় পাস ঐতিহাসিক বিল
করোনার কোপ সাংসদদের বেতনেও, আগামী একবছর কাটা যাবে বেতন
ক্রমেই করোনা গ্রাসে তলিয়ে যাচ্ছে ভারত। দৈনিক আক্রান্তের নিরিখেও প্রত্যহ নিত্যনতুন রেকর্ড গড়ছে দেশ। এদিকে করোনাকালীন মন্দায় ডুবে দেশের অর্থব্যবস্থা। সঙ্কট কাটাতে সরকারের তরফে একাধিক পন্থা নেওয়া হলেও কোনওটাই এখনও বিশেষ কার্যকরী ভূমিকা নিয়ে উঠতে পারছে না। এমতাস্থায় এবার সাংসদের বেতনেও পড়তে চলেছে কোপ।

ইতিমধ্যেই জরুরী ভিত্তিতে একাধিক বিল পাশের তোড়জোড় শুরু হয়েছে চলতি বাদল অধিবেশনেই। তারই মধ্যে করোনাকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার ঐতিহাসিক বিল পেশ করা হল লোকসভায়। সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল বেতন, ভাতা ও সাংসদদের পেনশন (সংশোধনী) বিল, ২০২০। সংসদের নিম্ন কক্ষে এই বিল উত্থাপন করা হয় বলে জানা যায়।
সূত্রের খবর, নতুন বিলের ফলে বাতিল হয়ে যাচ্ছে আগের সাংসদদের জন্য বেতন, ভাতা ও পেনশন(সংশোধিত) অর্ডিন্যান্স, ২০২০। গত ৬ই এপ্রিল এই অর্ডিন্যান্সে সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় মন্ত্রীসভা। এদিকে বর্তমানে নতুন বিলের বলে আগামী একবছর সাংসদের বেতন থেকে ৩০ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications