সুশান্ত মৃত্যুর তদন্তে সহায়তা করার জন্য প্রথমবার সিবিআই দফতরে এলেন অভিনেতার মনোবিদ
সুশান্ত মৃত্যুর তদন্তে সহায়তা করার জন্য প্রথমবার সিবিআই দফতরে এলেন অভিনেতার মনোবিদ
সুশান্ত সিং রাজপুত মৃত্যুর ঘটনায় সিবিআই বৃহস্পতিবার রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী ও কর্নারস্টোন স্পোর্টস ও এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের সিইও বান্টি সজদে ও অভিনেতা সোহেল খানকে জিজ্ঞাসাবাদ করে।

তৃতীয় দফা রিয়ার বাবাকে জিজ্ঞাসাবাদ
সিবিআই এই মামলার সঙ্গে বর্তমানে জড়িত সকলকে ও সুশান্তের পরিবার অভিযোগ উঠিয়েছে এমন সবাইকে এই কয়েকদিনে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বুধবার সিবিআই রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিত চক্রবর্তীকে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। এরই সঙ্গে সিবিআই সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি ও বাড়ির পরিচারক কেশবকে জিজ্ঞাসাবাদ করে। বৃহস্পতিবার টানা তিনদিন রিয়ার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল সিবিআই। যদিও এখনও সিবিআই সুশান্ত মামলায় খুনের কোনও দিক খুঁজে পায়নি। তবে তদন্তকারীরা আত্মহত্যার কারণ ও আত্মহত্যায় প্ররোচনার বিষয়টিতে জোর দিচ্ছে।

এনসিবি মাদক যোগে ২ জকে গ্রেফতার করে
এরই মধ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সুশান্ত কাণ্ডে মাদক যোগ পেয়ে ২ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন জায়েদ স্বীকার করেছে যে সে রিয়ার ভাই শৌভিককে চিনত এবং তাঁর সঙ্গে মাদক নিয়ে কথাবার্তা হত। তদন্ত চলাকালীন শৌভিক চক্রবর্তীর নাম উঠে আসায় ইডিও তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদের জন্য। অর্থ তছরূপ কাণ্ডের জন্য ইডি এর আগে দু'বার শৌভিককে জিজ্ঞাসাবাদ করে।

জীবন বিমা নিয়ে রিয়ার দাবি মিথ্যা
অন্যদিকে সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং চাঞ্চল্যকর দাবি করে জানিয়েছেন যে রিয়া যে জীবন বিমা নিয়ে দাবি করেছেন যে পরিবারের নাম পরে আছে তা সবৈব মিথ্যা।

প্রথমবার জিজ্ঞাসাবাদ সুশান্তের মনোবিদকে
সিবিআই এই প্রথমবার বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মনোবিদ সুশান ওয়াকারকে জিজ্ঞাসাবাদ করে। সুশান্তের মনোবিদ বৃহস্পতিবার দুপুর একটায় ডিআরডিও গেস্ট হাউসে পৌঁছান।












Click it and Unblock the Notifications