দিল্লি বিমান বন্দরে ছাদের ওই অংশ ২০০৯ সালে তৈরি, দাবি করলেন মন্ত্রী
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে দুর্ঘটনা। বিমান বন্দরের বাইরের অংশের ছাদের একাংশ ভেঙে পড়েছে। আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক ঢিল ছোঁড়া।
দিল্লি বিমান বন্দরের এক নম্বর টার্মিনালের বাইরের দিকে ছাদের একটা অংশ ভেঙে পড়েছে। এদিন সকাল পাঁচটার পর এই দুর্ঘটনা ঘটে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদের ওই অংশ। এক জন মারা গিয়েছেন। ছয় জন দুর্ঘটনায় যখম হয়ে চিকিৎসাধীন।

কীভাবে এই ঘটনা ঘটল? তাই নিয়ে তদন্ত হবে। টার্মিনাল একের যে অংশটি ভেঙে পড়েছে, সেটি ২০০৮- ০৯ সালে তৈরি হয়েছিল৷ এই কথা সরকারিভাবে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। কাজটি জিএমআর মাধ্যমে বেসরকারি ঠিকাদারদের সঙ্গে চুক্তিতে হয়েছিল।
দিল্লি বিমান বন্দরের ছাদ ধসা অত্যন্ত গুরুতর ঘটনা। বিমান চলাচল নিয়ন্ত্রণ ডিজিসিএ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারপু ঘটনাস্থলে যান সকালেই। সেখানেই তিনি এই কথা বলেছেন।
এক নম্বর টার্মিনাল দিয়ে দেশীয় বিমান ওঠানামা হয়৷ দুর্ঘটনার পরই ওই টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিক বিমান বাতিলের খবরও পাওয়া গিয়েছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, যাদের বিমান বাতিল হয়েছে, তাদের টাকা পুরোপুরি ফেরত দেওয়া হবে। মন্ত্রক এবং ডিজিসিএ আলাদাভাবে তদন্ত করবে। এই কথা মন্ত্রী জানিয়েছেন।
শুক্রবার সকাল থেকেই মুশলধারায় বৃষ্টি হচ্ছে রাজধানী দিল্লিতে। তারপরই ওই দুর্ঘটনার খবর আসে। সেই সময় বিমান বন্দরে বাইরে অনেক ক্যাব ও গাড়ি দাঁড়িয়েছিল৷ আরও বড় দুর্ঘটনার আশঙ্কাও করা হয়েছে৷ এই ঘটনায় রাজনীতির রঙ ছড়িয়েছে।
সকালের ঘটনার পরপরই, কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়্গে ও নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন, ক্ষতিগ্রস্ত টার্মিনালটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। ব্যাস, তারপর থেকেই শুরু হয় রাজনৈতিক তরজা।
বিগত ১০ বছরের মোদী সরকারের দুর্নীতি ও অপরাধমূলক অবহেলা। সেই জন্য তাসের ঘরের মতো ভেঙে পরিকাঠামো ভেঙে পড়ছে। বিজেপি সরকারের দিকে নিশানা করেছেন মল্লিকার্জুন খাড়্গে।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারপু এই বিষয়ে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অংশটি নয়। আরেকটি ভবন উদ্বোধন করেছিলেন। এই ছাদটি নির্মাণ ও উদ্বোধনের সময় কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকার ক্ষমতায় ছিল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications