বারামুল্লায় সেনার গুলিতে মৃত এক জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র
জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। মৃত জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
বারামুল্লা, ৩ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। মৃত জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে বারামুল্লা জেলার হরিতার তারজু এলাকায় সেনা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের গুলির লড়াই শুরু হয়। সেনার তরফে মনে করা হচ্ছে এই অপারেশনে ২ জন সন্ত্রাসবাদীই ছিল।

একজনকে গুলি করে মারতে সক্ষম হলেও অপরজন এলাকাতেই কোথায় লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। আর তারই জেরে দ্বিতীয় ব্যক্তিকে খুঁজতে এলাকায় চিরুণি তল্লাশি শুরু করেছে সেনা বাহিনী।
ঠিক একইভাবে পাঁচদিন আগে উত্তর কাশ্মীরের বন্দিপোরা জেলায় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়। যদিও এই জঙ্গিরা কোন জঙ্গি সংগঠনের তা এখনও পরিষ্কার নয়।












Click it and Unblock the Notifications