প্যাংগংয়ে ক্রমেই বাড়ছে উত্তেজনা! লাদাখে মোতায়েন অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমান-মিগ২৯
লাদাখে ভারত-চিন উত্তেজনা কমার কোনও নাম নেই। এই আবহেই এবার ভারতীয় নৌসেনা উত্তেরের বেসগুলিতে মিগ ২৯ যুদ্ধবিমান মোতায়েন করল। জানা গিয়েছে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতেই সেগুলি মোতায়েন থাকবে। ভারতীয় বায়ুসেনার কাছে ৪০টি মিগ ২৯ রয়েছে। এর মধ্যে ১৮টি মোতায়েন রয়েছে আইএনএস বিক্রান্তে। বাকি ২২টি উত্তর ভারতের বেসগুলিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

উত্তর লাদাখে ভারত পি৮আই এয়ারক্রাফ্ট মোতায়েন
এদিকে উত্তর লাদাখে ভারত পি৮আই এয়ারক্রাফ্ট মোতায়েন করেছে। এই যুদ্ধবিমানগুলি সাবমেরিন প্রতিহত করতে সমর্থ। আর তাই এই যুদ্ধবিমান মোতায়েনে প্রশ্ন উঠছে যে চিন কি তবে প্যাঙগং সোতে ফএর নিজেদের কতৃত্ব বাড়িয়েছে! এর আগে প্যাংগং লেকে নজরদারি চালাতে ভেসেল ব্যবহার শুরু করে পিএলএ। এর জবাবে ভারত প্যাংগং লেকে মোতায়েন করে অত্যাধুনি স্পিড বোট। চিন টাইপ ৯২৮বি মডেলের ভেসেল জলে নামায় বলে খবর মিলেছে। চিনের এই চালকে মাত দিতে ভারতীয় সেনাও তৎপর ছিল। দখলদারি রুখতে ও চিনা সেনাকে ধাওয়া করতে ভারত মোতায়েন করেছে অত্যাধুনিক স্পিডবোট। যার সাহায্যে চিনা সেনাকে ভারত দূরে রাখতে পারবে।

সীমান্তে সক্রিয় রয়েছে ভারতীয় সেনা
চিন পিছু হটার কথা বললেও সীমান্তে সক্রিয় রয়েছে ভারতীয় সেনা৷ ভারত-চিন সীমান্তে রাত্রিকালীন টহল দিচ্ছে ভারতীয় বায়ুসেনার অ্যাপাচে হেলিকপ্টার, চিনুক হেলিকপ্টার ও মিগ-২৯ যুদ্ধবিমানকে৷ প্রসঙ্গত, ১৫ জুন ভারত ও চিনা সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল রাতের অন্ধকারেই। তাই আগাম সতর্কতা হিসাবেই চিনের উপর নজরদারি চালাতে ভারতীয় বায়ুসেনার এই পদক্ষেপ।

বিতর্কের কেন্দ্রে প্যাংগং
যেই প্যাংগং সো নিয়ে এত বিতর্ক, সেখানে চিনা সেনারা ফিঙ্গার ৫ এ ফিরে এসেছিল, তবে তারা এখনও ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে। চিনা সেনারা ফিঙ্গার ৪ থেকে আঙুলের ৮-এর মধ্যে ৮-কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে তাদের তৈরি কাঠামোগুলিকেই এলএসি বলে দাবি করে যাচ্ছে এখনও।

টহলদারী নিয়ে বিবাদ
টহলদারী সীমান্ত নিয়ে বরাবরই ভারত ও চিনের মধ্যে চাপা উত্তেজনা ছিল। ভারত বিশ্বাস করে 'ফিঙ্গার ১' থেকে 'ফিঙ্গার ৮' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদের এবং চিন মনে করে যে 'ফিঙ্গার ৮' থেকে 'ফিঙ্গার ৪' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদেরই।

'ফিঙ্গার ৪' এলাকাতেই উভয় পক্ষের সেনার মধ্যে সংঘর্ষ
১৫ জুন, এই 'ফিঙ্গার ৪' এলাকাতেই উভয় পক্ষের সেনার মধ্যে সহিংস সংঘর্ষ বাঁধে। পরে উভয় পক্ষের সীমানা যেখানে কয়েক হাজার ভারতীয় সৈন্যকে কাঁটাতারের সাথে জড়িত লাঠির মতো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। 'ফিঙ্গার ৪'-এ এই জন্যেই উল্লেখযোগ্য হারে সেনার সংখ্যা বাড়িয়েছিল চিন যাতে ভারতীয় সেনারা আর 'ফিঙ্গার ৮' এর দিক দিয়ে টহল দেওয়ার সুযোগ না পায়।












Click it and Unblock the Notifications