বাড়ছে উদ্বেগ! উত্তর-পূর্বে ভারতীয় সেনা-জওয়ানদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ

উত্তর-পূর্বের রাজ্য গুলিতে ভারতীয় সেনায় বাড়ছে করোনা সংক্রমণ

গোটা দেশে দৈনিক সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যেই উত্তর-পূর্বের রাজ্য গুলিতে ভারতীয় সেনা জওয়ানদের মধ্যেো করোনা সংক্রমণ অনেকটাই বেড়েছে বলে জানা যাচ্ছে। শুধু এই ক্ষেত্রে খানিক ভিন্ন চিত্র ধরা পড়েছে অসমের ক্ষেত্রে। উত্তর-পূর্বের রাজ্য গুলিতে বর্তমানে অগুনতি বিএসএফ ও সিএরপিএফ জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন বলে জান যাচ্ছে।

সংক্রমণ বাড়চে অসম রাইফেলস, বিএসএফ, সিআরপিএফের মধ্যে

সংক্রমণ বাড়চে অসম রাইফেলস, বিএসএফ, সিআরপিএফের মধ্যে

সূত্রের খবর, এই মহূর্তে অরুণাচলপ্রদেশে চিকিত্সাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৬৩৭। তারমধ্যে ৫২.৯ শতাংশই সেনা-জওয়ান। সেখানে ভারতীয় থেকেই মোটা ৩৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। মিজোরামে করোনার মোট ৩২৬ একটিভ কেসের মধ্যে ২০১ জনই ভারতীয় সেনার( ৬১.৭ শতাংশ)। এদের বেশিরভাগই অসম রাইফেলস, বিএসএফ, সিআরপিএফের সদস্য।

নাগাল্যান্ড ও মেঘালয়েও সিংহভাগ করোনা আক্রান্ত ভারতীয় সেনার সদস্য

নাগাল্যান্ড ও মেঘালয়েও সিংহভাগ করোনা আক্রান্ত ভারতীয় সেনার সদস্য

উত্তর পূর্বের আর এক রাজ্য মেঘালয়ের ক্ষেত্রেও প্রায় একই চিত্র দেখা গেছে। সেখানে ৬২৬ টি অ্যাকটিভ কেসের মধ্যে ৪০.৭ শতাংশ অর্থাত্ ২৫৫ জনই বিএসএফ সহ অন্যান্য সেনাবাহিনীর সদস্য। এদিকে নাগাল্যান্ডে এখনও পর্যন্ত ৩০১১ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে যাদের মধ্যে ৪৫.৬ শতাংশ অর্থাত ১৩৭২ জনই সেনার। পাশাপাশি মঙ্গলবারও সেখানে নতুন করে ২০ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে তার মধ্যে ১৩ জন সেনার সদস্য।

সংক্রমণ বাড়ছে ত্রিপুরাতেও

সংক্রমণ বাড়ছে ত্রিপুরাতেও

অন্যদিকে ত্রিপুরাতে এখনও পর্যন্ত বিএসএফের ৭২০ জন সেনা জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও তাদের বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন বলে বিএসএফএরই এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন। এদিকে সোমবার মণিপুরে ৫৭ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে ৪৩ জন সশস্ত্র বাহিনীর সদস্য বলে জানা যাচ্ছে।

আধাসেনার প্রবেশে নিষেধাজ্ঞা মিজোরামে

আধাসেনার প্রবেশে নিষেধাজ্ঞা মিজোরামে

এদিকে মণিপুরে বর্তমানে ১৭২০ টি সক্রিয় করোনা কেস রয়েছে, যার মধ্যে ৭২৬ জনই (৪২.২%) কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য। এদিকে সম্প্রতি মেঘালয়ে একজন ও ত্রিপুরায় দুজন বিএসএফ জওয়ান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা যাচ্ছে। এমতাবস্থায় ১৫ অগাস্ট পর্যন্ত রাজ্যে আধাসেনার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে মিজোরাম প্রশাসনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+