অঙ্ক পারেনি ছাত্র, এরপর তার যা হাল করল শিক্ষক তাতে শিউরে উঠবেন

স্কুলে দ্বিতীয় শ্রেণিতে অঙ্ক করাচ্ছিলেন শিক্ষক। কিন্তু এক ছাত্র অঙ্ক সঠিকভাবে বুঝতে পারেনি। অভিযোগ, এই সময় ছাত্রের গলায় বেত ঢুকিয়ে দন শিক্ষক। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মহারাষ্ট্রের আহমেদনগরে।

স্কুলে দ্বিতীয় শ্রেণিতে অঙ্ক করাচ্ছিলেন শিক্ষক। কিন্তু এক ছাত্র অঙ্ক সঠিকভাবে বুঝতে পারেনি। অভিযোগ, এই সময় ছাত্রের গলায় বেত ঢুকিয়ে দন শিক্ষক। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মহারাষ্ট্রের আহমেদনগরে। কারজাত মহকুমার পিমপালগাঁও গ্রামের জেলাপরিষদ স্কুল এটি।

অঙ্ক পারেনি ছাত্র, এরপর তার যা হাল করল শিক্ষক তাতে শিউরে উঠবেন

দ্বিতীয় শ্রেণির ছাত্র রোহন ডি জানজিরেকে অঙ্কের প্রশ্ন দিয়েছিলেন শিক্ষক চন্দ্রকান্ত সোপান শিন্ডে। কিন্তু ওই ছাত্র তা করতে পারেনি। এই সময় ক্ষুব্ধ শিক্ষক বেত তুলে ছাত্রের গলায় ঢুকিয়ে দেন বলে অভিযোগ। অভিযোগ, ওই শিক্ষক এমনভাবে এই ছাত্রের গলায় বেত ঢুকিয়ে দেন যে, খাদ্যনালি এবং শব্দ নালি ক্ষতিগ্রস্ত হয়।

শিক্ষকের মারের পরেই আট বছরের ওই ছাত্র শ্রেণিকক্ষে পড়ে যায়। গলা দিয়ে রক্ত বেরোতে থাকে। এই সময় এই ছাত্র কথা বলতে পারেনি বলেই জানা গিয়েছে। এই সময় ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়ে। তারা ক্লাস থেকে বেরিয়ে যায়। খবর পেয়েই ঘরে ছুটে যান স্কুলের অন্য শিক্ষকরা। ক্লাসরুমেই ছাত্রটিকে পাওয়া যায়। ছাত্রটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক পরীক্ষার পর ছাত্রটিকে পুনেতে পাঠানো হয় চিকিৎসার জন্য। ছাত্রটি এই মুহূর্তে পুনের একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি।

স্কুলের তরফে অভিযুক্ত এই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ছাত্রের মা সুনীতা জানজিরের অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে এখনও গ্রেফতার করেনি পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+