করোনা সংকটের জেরে অটোমাবাইলে শিল্পে জোর ধাক্কা, ভারতে উৎপাদন বন্ধ সুজুকি, মাহিন্দ্রা, হুন্ডাইয়ের

করোনা সংকটের জেরে অটোমাবাইলে শিল্পে জোর ধাক্কা, ভারতে উৎপাদন বন্ধ সুজুকি, মাহিন্দ্রা, হুন্ডাইয়ের

করোনার জেরে ভারতে জোর ধাক্কা এবার অটোমোবাইল শিল্প। একপ্রকার বাধ্য হয়ে গাড়ির উৎপাদন বন্ধ করতে বাধ্য হল বড় বড় সংস্থাগুলি। ভারতের সর্ববৃহৎ গাড়ি উৎপাদনকারী সংস্থা মারুতি সুজুকি এবং তার সমকালীন প্রতিযোগী মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মার্সিডিজ বেনজ, ফিয়াট ক্রিসলার অটোমোবাইলস জানিয়েছে ভারতে তাদের গাড়ি উৎপাদন আপাতত বন্ধ থাকবে।

বিশ্বজুড়েও মন্দা অটোমোবাইলে

বিশ্বজুড়েও মন্দা অটোমোবাইলে

বিশ্বজুড়েই প্রায় বন্ধ গাড়ি উৎপাদন। গত মাসের মাঝামাঝি সময়ে মৃত্যু সংখ্যা ১৩,০০০ ছাড়ানোর পরেই ইউরোপ, কানাডা, মেক্সিকো ও আমেরিকা জুড়ে গাড়ি কারখানাগুলি বন্ধ হয় এবং তার পরপরই ভারতীয় শাখাগুলি উক্ত সিদ্ধান্ত নেয় বলে জানা যাচ্ছে।

উৎপাদন বন্ধের বিষয়ে গাড়ি সংস্থাগুলি কী বলছে

উৎপাদন বন্ধের বিষয়ে গাড়ি সংস্থাগুলি কী বলছে

ফেরারী ও ফিয়েটের মত মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাও গাড়ি উৎপাদন বন্ধ রেখে করোনা রোগীদের ভেন্টিলেটর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। রবিবার এক বিবৃতিতে মারুতি সুজুকির কর্তৃপক্ষ জানায়, "ভারত সরকার যতদিন পর্যন্ত বিধিনিষেধ লাঘু রাখবে, ততদিন পর্যন্ত কোনোরকম গাড়ি উৎপাদন আমাদের কারখানায় হবে না।" ভারতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রেই ভারতের সর্ববৃহৎ গাড়ি তৈরির কারখানাটি অবস্থিত, লকডাউন না ওঠা পর্যন্ত পুনের ওই কারখানাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাড়ি উৎপাদন বন্ধ রেখে ভেন্টিলেটর উৎপাদনে সহায়তা

গাড়ি উৎপাদন বন্ধ রেখে ভেন্টিলেটর উৎপাদনে সহায়তা

করোনার ক্রমবর্ধমান প্রকোপের জেরে ভারতীয় গাড়ি সংস্থাগুলি উৎপাদন বন্ধ করলেও করোনা রোগীদের জন্য ভেন্টিলেটর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় শ্রমিকদের স্বাস্থ্যের কথা ভেবে ও ভেন্টিলেটরের ক্রমবর্ধমান চাহিদাকে মাথায় রেখে এমন সিদ্ধান্ত বলে ট্যুইটের মাধ্যমে জানান মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার কর্ণধার আনন্দ মাহিন্দ্রা। মার্সিডিজ-ফিয়াট-বাজাজ অটোর মত সংস্থাও এক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

দুশ্চিন্তায় আন্তর্জাতিক বাজারের গাড়ি উৎপাদক সংস্থাগুলি

দুশ্চিন্তায় আন্তর্জাতিক বাজারের গাড়ি উৎপাদক সংস্থাগুলি

ভোকসওয়াগন, হুন্ডাইয়ের মত খ্যাতনামা সংস্থাগুলি ভারতের পুনে ও চেন্নাইয়ের কারখানা বন্ধ করেছে। এছাড়াও হিরো মোটোকর্প বাংলাদেশ ও কলম্বয় উৎপাদন বন্ধ রেখেছে। ক্রমাগত ক্ষতির জেরে আর্থিক বাধার মুখে অনেক গাড়ি উৎপাদক সংস্থা, এমনটাই জানাচ্ছে অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+