আইএসআইএস যোগ সন্দেহে গুজরাত থেকে গ্রেফতার দুই ভাই!
আইএসআইএসের সঙ্গে যোগ সন্দেহে দুই ভাইকে গ্রেফতার করল গুজরাত সন্ত্রাসদমন শাখা, এদের গুজরাতের কিছু ধার্মিক স্থানে কয়েকদিনের মধ্যে ধারাবাহিক বোমা বিস্ফোরণের পরিকল্পনা ছিল বলে অভিযোগ।
নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি : আইএসআইএসের সঙ্গে যোগ সন্দেহে দুই ভাইকে গ্রেফতার করল গুজরাত সন্ত্রাসদমন শাখা। এদের গুজরাতের কিছু ধার্মিক স্থানে কয়েকদিনের মধ্যে ধারাবাহিক বোমা বিস্ফোরণের পরিকল্পনা ছিল বলে অভিযোগ।
পুলিশ সূত্রের খবর, এই দুই ভাই সোস্যাল মিডিয়ার মাধ্যমে বিদেশে আইএসআইএস জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখত। এই দুজনের কাছ থেকে বোমা তৈরি করার কাঁচামালও তৈরি করা হয়েছে।

রাজকোট ও ভাবনগর থেকে এদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। গুজরাতের সন্ত্রাস দমন শাখার ডেপুটি পুলিশ সুপার কে কে পটেল জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। এটিএস দুটি দলে ভাগ হয়ে এদেরকে পাকড়াও করে।
পটেল জানিয়েছেন, বোমা তৈরির কাঁচামাল ছিল ধৃতদের কাছে। আগামী দু-এক দিনের মধ্যে ধার্মিক স্থানে বিস্ফোরণের ছক বাস্তবায়িত করার জন্য প্রস্তুত হচ্ছিল এরা।












Click it and Unblock the Notifications