Recruitment Scam: ৩২০০০ চাকরি বাতিলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

West Bengal Recruitment Scam: ৩২ হাজার চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। গত কয়েকমাস আগে ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই নির্দেশের উপরেই স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।

এই নির্দেশ চাকরি বাতিলের তালিকায় নাম থাকা প্রার্থীদের জন্যে স্বস্তির খবর। এমন কি এই নির্দেশে স্বস্তিতে পর্ষদও (SSC Scam) । নিয়োগ দুর্নীতি মামলায় ৩৬ হাজার চাকরি প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অ্যাপ্রিটিটিউড টেস্ট না নিয়েও নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

প্রশ্নের মুখে পড়ে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ (Bengal Recruitment Scam) প্রক্রিয়া। দীর্ঘ শুনানি শেষে ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ শোনান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এহেন নির্দেশ ঘিরে একেবারে হইহই পড়ে যায় পুরো। যদিও পরে নির্দেশে বেশ কিছু সংশোধন আনা হয়।

নির্দেশ সংশোধন করে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রায় ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ শোনায়। শুধু তাই নয়, চাকরি বাতিল করে চার মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পার্শ্বশিক্ষকদের বেতনকাঠামো অনুযায়ী বেতন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। নতুন করে চাকরিহারা'রা যাতে অংশ নিতে পারেন সেই নির্দেশও পর্ষদকে দেয় কলকাতা হাইকোর্ট। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিহারারা।

অন্যদিকে পর্ষদের তরফে সুপ্রিম কোর্টেও সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়। দীর্ঘ শুনানি হয় বিচারপতি জে কে মহেশ্বরী এবং কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে। শুনানি শেষে আজ শুক্রবার সুপ্রিম কোর্ট ৩২ হাজার চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দেন কলকাতা হাইকোর্ট। আর এই নির্দেশ সামনে আসার পরেই যোগ্য প্রার্থীদের পক্ষের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, '' দুর্নীতি করে চাকরি পাওয়ার লোকজনের চাকরি যাবেই।। আজকে সুপ্রিম কোর্ট মামলাটা ডিভিশন বেঞ্চে পাঠিয়েছে সব পক্ষকে তাড়াতাড়ি শুনে রায়দান করার জন্য।। যারা যোগ্য তাদের কিছুই হবে না কিন্তু যারা অযোগ্য তাদেরকে কেউ বাঁচাতে পারবে না বলে উল্লেখ আইনজীবীর।

একই সঙ্গে তিনি বলছেন, ১২/০৫/২০২৩ এরপর থেকে গঙ্গা দিয়ে অনেক জল গেছে এবং আরো অনেক কিছু সামনে এসেছে।। সিঙ্গেল বেঞ্চর রায় set aside করেনি, ডিভিশন বেঞ্চে তাড়াতাড়ি শুনানি করতে বলেছে।''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+