বিদ্বেষমূলক মন্তব্যে দেশের সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে, রদ করার প্রয়োজন রয়েছে বলল আদালত
দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য ক্রমে বাড়ছে। এটা দ্রুত রদ করা প্রয়োজন বলে মনে করছে সুপ্রিম কোর্ট। সোমবার একটি আবেদনের ভিত্তিয়ে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে যে এই ধরনের মন্তব্য দেশের মধ্যে যে সুস্থ পরিবেশ রয়েছে তাকে নষ্ট করে দিচ্ছে। আর তা অবিলম্বে রদ করার প্রয়োজন আছে বলেই মনে করছে দেশের শীর্ষ আদালত।

আদালত জানতে চায়
একটি পৃথক মামলায় গত বছর রাজধানীতে একটি ধর্মীয় সমাবেশে যে সব ঘৃণাত্মক বক্তৃতা দেওয়া হয়েছিল এবং যারা এই বক্তৃতা দিয়েছিল তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে উত্তরাখণ্ড এবং দিল্লি সরকার কী ব্যবস্থা নিয়েছে তা নিয়ে সরকারের কাছে জানতে চেয়েছে।

কী বলে পুলিশ?
সম্প্রতি পুলিশ বলেছিল যে বিশ্ব হিন্দু পরিষদ ও অন্যন্য কিছু সংগঠনের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য পেশ করা হচ্ছিল। তারপরেই এই কথা বলেছে সুপ্রিম কোর্ট। আয়োজকদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইএর। অভিযোগ ছিল যে যারা বক্তৃতা করছেন তারা বিদ্বেষমূলক কথা বলছেন।

বিচারপতিদের বেঞ্চ কী বলছে?
প্রধান বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি এস আর ভাটের বেঞ্চ আবেদনকারী এইচ মনসুখানিকে তদন্ত চলাকালীন ঘৃণামূলক বক্তব্যের বিশদ বিবরণ দিতে বলে। আবেদনকারীদের কোর্ট বলছে যে, "হয়তো আপনি ঠিকই বলছেন যে ঘৃণামূলক মন্তব্য কথা বলছে কিন্তু এর পক্ষে আপনার সঠিক ভিত্তির প্রয়োজন। তবে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা পরিবেশকে নষ্ট করছে, তাই এই ধরনের কথা রদ হওয়া প্রয়োজন।"

পেশ করতে হবে উদাহরণ
আদালত এর জন্য বলেছে যে আবেদনকারিকে অবশ্যই এর জন্য উদাহরণ পেশ করতে হবে। এতে বলা হয়েছে যে ৩১ অক্টোবর বিষয়টি নিয়ে হলফনামা দাবি করতে হবে এবং পয়লা নভেম্বর সেটা নিয়ে বিষয়টি পোস্ট করতে হবে। জানা গিয়েছে আবেদনকারী সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক মন্তব্য নিয়ে বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন যে এখন এই বিদ্বেশমূলক মন্তব্য একটা লাভজকনক ব্যাবসা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন যে, কাশ্মীর ফাইলসের কথা উল্লেখ করে বলেছেন যে, বিদ্বেষমূলক মন্তব্য এমন একটা বিষয় যা বাণের মতো। একবার তুণ থেকে বেরিয়ে গেলে আর রোখা যায় না।
দ্য কাশ্মীর ফাইলস হল বিবেক অগ্নিহোত্রী রচিত ও নির্দেশিত ২০২২ সালের একটি ভারতীয় হিন্দি ভাষার নাটকীয় চলচ্চিত্র। জি স্টুডিওস দ্বারা প্রযোজিত, চলচ্চিত্রটি কাশ্মীর বিদ্রোহের সময় কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়নকে চিত্রিত করে। এতে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী জোশী অভিনয় করেছেন।












Click it and Unblock the Notifications