সুপ্রিম কোর্টে খারিজ আইনজীবীদের আবেদন! মাদ্রাজ হাইকোর্টে শপথ নিলেন ভিক্টোরিয়া গৌরী
বিতর্কের মধ্যেই মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন ভিক্টোরিয়া গৌরী। দুবছর পরে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের আগে তাঁর যোগ্যতার মূল্যায়ন করবে সর্বোচ্চ আদালত।
মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন আইনজীবী ভিক্টোরিয়া গৌরী। তার আগে অবশ্য সুপ্রিম কোর্টে কলেজিয়ামের সুপারিশকে চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ হয়ে যায়। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি টি রাজা গৌরী ভিক্টোরিয়া গৌরী-সহ ৫ জনকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণের আগে শুনানি
আগে থেকেই ঠিক ছিল শপথ গ্রহণের অনুষ্ঠান হবে সকাল ১০.৩৫-এ। সেই কারণে সুপ্রিম কোর্টে গৌরীর বিরুদ্ধে করা আবেদনের শুনানি আগেই শুরু করা হয়। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি বিআর গভাইয়ের বেঞ্চে এই আবেদনের শুনানি চলে।
শপথ গ্রহণের আগে সোমবার এই মামলায় এক নাটকীয় মোড় আসে। সুপ্রিম কোর্ট জানায় মঙ্গলবার শপথ গ্রহণের আগে ভিক্টোরিয়া গৌরীকে নিয়ে আবেদনের শুনানি করা হবে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশে কেন্দ্রীয় সরকারের নিয়োগের বিজ্ঞপ্তি আর শপথ গ্রহণের মধ্যে সময় ছিল ২৪ ঘন্টারও কম।
|
বিদ্বেষপূর্ণ বক্তৃতার অভিযোগ
সাম্প্রতিক সময়ে ভিক্টোরিয়া গৌরীর বিরুদ্ধে মুসলিম এবং খ্রিস্টানদের নিয়ে বিদ্বেষপূর্ণ বক্তৃতার অভিযোগ ওঠে। সেইসব কথাই এদিন সুপ্রিম কোর্টের বেঞ্চের সামনে তুলে ধরা হয়। সোমবার রাতে মাদ্রাজ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল জানান, মঙ্গলবার ভিক্টোরিয়া গৌরীর শপথগ্রহণের সময় সকাল ১০.৩৫।

সোমবার শুনানি নিয়ে সিদ্ধান্ত
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় চেন্নাইয়ের বেশ কয়েকজন আইনজীবীর দায়ের করা আবেদনের শুনানিতে সম্মত হন। সেই আবেদন বলা হয়, ভিক্টোরিয়া গৌরী মুসলিম এবং খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণার মন্তব্যের কারণে সাংবিধানিক পদে অযোগ্য। দেশের সংখ্যালঘুদের সম্পর্কে তিনি বিরূপ মত প্রকাশ করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন আইনজীবীরা। এছাড়াও তাঁর সঙ্গে বিজেপির সরাসরি সম্পর্ক রয়েছে। সেই সময় প্রধান বিচারপতির তরফে জানানো হয়, গত ১৭ জানুয়ারি কলেজিয়াম গৌরীর নাম সুপারিশের সময়েই, তাঁর সম্পর্কে তথ্য রয়েছে। প্রসঙ্গত এই কলেজিয়ামের প্রধান ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

বিচারবিভাগের ইতিহাসে একটি মাত্র ঘটনা
স্বাধীন ভারতের বিচার বিভাগের ইতিহাসে একটি মাত্র ঘটনা রয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতির নিয়োগ বাতিল করেছিল। ১৯৯২ সালের সেই ঘটনায় শীর্ষ আদালত সরকারি আধিকারিকের বিচারপতি হিসেবে নিয়োগ বাতিল করে দেয়। হাইকোর্টের বিচারপতি হিসেবে এই নিয়োগ অযোগ্য বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট। যদিও শুনানির সময় কেন্দ্রীয় সরকার এবং গুয়াহাটি হাইকোর্ট কর্তৃপক্ষ শপথগ্রণের অনুষ্ঠান থেকে বিরত ছিল।

দুবছর পরে ফের যোগ্যতা মূল্যায়ন
আপাতত ভিক্টোরিয়া গৌরী মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। দুইবছর পরে তাঁর নাম স্থায়ী বিচারপতি হিসেবে বিবেচিত হবে। সেই সময় সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর যোগ্যতা এবং উপযুক্ততা মূল্যান করবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications