সমকামী বিবাহে কি মিলবে স্বীকৃতি, হাইকোর্টের সব আবেদন হস্তান্তরের সুপ্রিম নির্দেশ
সমকামী বিবাহে কি মিলবে স্বীকৃতি? টানটান উত্তেজনা সুপ্রিম কোর্টে। এই আবেদনে কী রায় দেয় দেশের শীর্ষ আদালত, তা নিয়ে অপেক্ষায় ওয়াকিবহল মহলে। সমকামী বিবাহের বিষয়ে সমস্ত আবেদন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে পেশের নির্দেশ দেওয়া হয়েছে। তা খতিয়ে দেখেই সিদ্ধান্ত জানাবে দেশের শীর্ষ আদালত।
কেন্দ্রীয় ধারাবাহিকভাবে দিল্লি হাইকোর্টে পিটিশনের বিরোধিতা করেছে। তারা বলেছে, সমকামী বিয়ে ভারতীয় সংস্কৃতি ও আইনের অংশ নয়। শুক্রবার সুপ্রিম কোর্টে ভারতে সমকামী বিবাহের স্বীকৃতির বিষয়ে বিভিন্ন হাইকোর্টে মুলতুবি থাকা সমস্ত পিটিশন নিজের কাছে হস্তান্তর করেছে।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা ও জেপি পারদিওয়ালার একটি বেঞ্চ কেন্দ্রকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদনগুলির জবাব দিতে বলেছে। আদালত বলেছে, একজন আবেদনকারীর যে কোনও অসুবিধা দূর করার জন্য যে কোনও পরামর্শদাতা বা দিল্লিতে উপস্থিত না হয়ে ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত হওয়ার এবং তাদের পেশ করার দেওয়ার স্বাধীনতা দেওয়া হয়।
আবেদনকারীর পক্ষে আইনজীবীরা বেঞ্চকে জানিয়েছে, তারা হাইকোর্টের সামনে বিচারাধীন আবেদনগুলিকে সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করতে চায়। কেন্দ্রের প্রতিনিধিত্বকারী সলিটির জেনারেল তুষার মেহতা এ বিষয়ে বেঞ্চকে বলেন, দিল্লি হাইকোর্ট সমকামী বিবাহের স্বীকৃতি চেয়ে আবেদনের শুনানির জন্য নির্ধারিত রয়েছে। তিনি জানান, সুপ্রিম কোর্ট চাইলে তার রায়ের জন্য অপেক্ষা করতে পারে বা সমস্ত পিটিশন নিজের কাছে স্থানান্তর করতে পারে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, যেহেতু একই বিষয়ে বিভিন্ন হাইকোর্টে বেশ কয়েকটি পিটিশন বিচারাধীন রয়েছে, তাই আমরা এই আদালতে সমস্ত পিটিশন স্থানান্তর করার নির্দেশ দিচ্ছি। আগামী ১৩ মার্চ এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
দিল্লি হাইকোর্টে এই আবেদনের বিরোধিতা করে চলেছে কেন্দ্র। হাইকোর্টে শুনানির সময় সরকার যুক্তি দিয়েছিল যে সমকামী বিবাহ ভারতীয় সংস্কৃতি বা আইনের অংশ নয়। এই ধরনের সম্পর্কগুলিকে ভারতীয় পরিবারতন্ত্রের সঙ্গে খাপ খায় না। অন্য একটি শুনানিতে সলিসিটর জেনারেল বলেন, ভারতীয় আইন অনুসারে একজন পুরুষ শুধু একজন মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে।
এই মর্মে বিজেপি সাংসদ সুশীলকুমার মোদী বলেন, দেশে সমকামী বিবাহকে বৈধ করা উচিত নয়, এটা ভারতের সংস্কৃতি-বিরোধী। সুপ্রিম কোর্ট ২০১৮ সালে একটি যুগান্তকারী রায়ে সমকামিতাকে অপরাধমূলক ঘোষণা করেছিল। একটি পাঁচ বিচারকের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতভাবে বলেছিল ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় সম্মতিমূলক সমকামী যৌনতাকে অপরাধ বলে গণ্য করেছে। এই সম্পর্ক অযৌক্তিক, আমরা্জনী এবং স্বেচ্ছাচারী হিসেবে ধরে নেওয়া হয়।












Click it and Unblock the Notifications