(ছবি) সেরা কাঙ্খিত মহিলার তালিকা ২০১৪: দীপিকাকে টপকে শীর্ষে সানি লিওনি
২০১৪ সালের সেরা কাঙ্খিত মহিলার তালিকা প্রকাশ করল টাইমস। আর সেই তালিকায় দীপিকা পাডুকোনকে পিছনে ফেলে এগিয়ে গেলেন প্রাক্তন নীল তারকা তথা বলিউড সুন্দরী সানি লিওনি। টাইমস-এর ২০১৪ সালের সেরা কাঙ্খিত মহিলার তকমা পেলেন সানি। গতবার এই সম্মান পেয়েছিলেন দীপিকা। কিন্তু তাঁকে হেলায় হারিয়ে ১ নম্বরে উঠে এলেন সানি। দীপিকা ছিটকে গেলেন দ্বিতীয় নম্বরে।
তৃতীয় স্থানে নিজের জায়গা ধরে রেখেছেন শ্রীলঙ্কা সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ।
আসুন দেখে নেওয়া যাক টাইমস-এর তালিকায় ২০১৪ সালের সেরা ১০ কাঙ্খিত মহিলার তালিকায় কে কে রয়েছেন।

সোনম কাপুর
গত বছর তালিকায় ১৪ নম্বরে ছিলেন সোনম। এবার কিছুটা এগিয়ে সেরা ১০-এর মধ্যে জায়গা করে নিয়েছেন অনিলকন্যা। তিনি রয়েছেন দশম স্থানে।

লিসা হেডেন
গতবার ২২ নম্বর স্থানে ছিলেন লিসা। তবে এবার তিনি সোনমকেও টপকে গিয়ে নবম স্থানে নিজের জায়গা করে নিয়েছেন।

নার্গিস ফাকরি
নার্গিস গত বছরে ছিলেন ১২ নম্বরে। এবার তিনি উঠে এসেছেন ৮ নম্বরে।

শ্রিয়া সারেন
শ্রিয়া রয়েছেন সপ্তম স্থানে।

শ্রদ্ধা কাপুর
গত বছর ১০ নম্বরে থাকা শ্রদ্ধা এবার উঠে এসেছেন ষষ্ঠ স্থানে।

প্রিয়াঙ্কা চোপড়া
এবছর পঞ্চম স্থানে রয়েছেন পিগি চপস।

ক্যাটরিনা কাইফ
গত বছর ২ নম্বরে থাকা ক্যাটরিনা নেমে এসেছেন নম্বর চারে।

জ্যাকলিন ফার্নান্ডেজ
গত বছরে নিজের ৩ নম্বর স্থান এখনও ধরে রেখেছেন জ্যাকলিন। এবারও ৩ নম্বরেই রয়েছেন তিনি।

দীপিকা পাডুকোন
গত বছর ১ নম্বরে ছিলেন দীপিকা পাডুকোন। এবার নিজের স্থান খুইয়ে ২ নম্বরে নেমে এসেছেন দীপিকা।

সানি লিওনি
সবাইকে পিছনে ফেলে ১ নম্বরে উঠে এসেছেন সানি লিওনি। ২০১৪ সালের সেরা কাঙ্খিত মহিলা সানিই।












Click it and Unblock the Notifications