(ছবি) হাসির আড়ালে কুরুচি: বলিউডের আসন্ন কিছু অশ্লীল-কমেডি ছবি
ছবিতে 'প্রাপ্তবয়স্কদের জন্য' এই তকমা লাগানোর ক্ষেত্রে যেখানে সেন্সপ বোর্ড চাইছে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা য়ায়, কিন্তু তা আর হচ্ছে কই। বক্স অফিসে ব্যবসার খাতিরে একাধিক চিত্র নির্মাতাই প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু আনছে।
এখন তো কুরুচিপূর্ণ চিত্রনাট্য হাসির মোড়কে পেশ করার নতুন কায়দা শুরু হয়েছে। যা 'অ্যাডাল্ট সেক্স কমিডি' নামেই বেশি পরিচিত। এই ধরণের বেশ কিছু ছবিই আগামী দিনে বড় পর্দায় আসতে চলেছে। যার মধ্যে দুটি ছবিতে নায়িকা হিসাবে দেখা যাবে সানি লিওনিকে।
নিচে বলিউডের আসন্ন কিছু অশ্লীল- কমেডি ছবির তালিকা দেওয়া হল

মস্তিজাদে
এই ছবিতে তুষার কাপুরের সঙ্গে অভিনয় করেছেন সানি লিওনি।

মস্তি সিকোয়েল
মস্তি, গ্র্যান্ড মস্তির পর এবার মস্তি ছবির পরের সিকোয়েল বানানোর জন্য তৈরি নির্মাতারা।

কুছ কুছ লোচা হ্যায়
এই ছবিতে রাম কাপুরের বিপরীতে দেখা যাবে সানি লিওনিকে। রাম এখানে এক শিল্পপতির চরিত্রে অভিনয় করেছেন।

ক্যায়া কুল হ্যায় হাম সিকোয়েল
ক্যায়া কুল হ্যায় হাম-এর সিকোয়েল ক্যায়া সুপার কুল হ্যায় হাম। এবার এই সিরিজির তৃতীয় অশ্লীল কমেডিটিও আনতে চলেছে নির্মাতারা।












Click it and Unblock the Notifications