US India Deportees: “আমেরিকায় গেল কীকরে?” ঘরের সন্তান ঘরে ফিরতেই ‘তাজ্জব’ অবৈধ অভিবাসীদের পরিবার
US India Deportees: আমেরিকা থেকে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে (Illegal Indian Immigrants) ফেরত পাঠিয়েছে ট্রাম্পের প্রশাসন (Donald Trump)। বুধবার মার্কিন সামরিক বিমানে করে অমৃতসরে (Amritsar) এসে পৌঁছন তারা। অভিবাসীদের মধ্যে অধিকাংশই পঞ্জাব, হরিয়ানা ও গুজরাটের। বৃহস্পতিবার অভিবাসীদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল।
অবৈধ অভিবাসীদের মধ্যে কারও কারও পরিবার লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেমেয়েদের বেআইনিভাবে (Illegally) আমেরিকা পাঠিয়েছিলেন। আবার কেউ কেউ জানতেনই না যে তাদের সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) অবৈধভাবে বসবাস করছে। আমেরিকা ফিরিয়ে দেবার পর সন্তানের ভবিষ্যৎ কী হবে, সেই নিয়ে আশঙ্কায় একাধিক পরিবার।

আবার সন্তান সুস্থভাবে ঘরে ফেরায় কেউ কেউ স্বস্তি প্রকাশ করেছেন। আমেরিকা থেকে ফিরেছেন অজয়দীপ সিং। তার দাদু চরণজিৎ সিংয়ের কথায়, ১৫ দিন আগে আমেরিকায় গিয়েছিল নাতি। সম্মতি ছিল না পরিবারের। লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে পাঠানো হয়েছিল।
অন্যদিকে, পেশায় কৃষক শরণ সিং ৬০ লক্ষ টাকা খরচ করে ছেলে আকাশদীপকে পাঠিয়েছিলেন দুবাইতে। সেখান থেকে আমেরিকা পাড়ি দেয় সে। আবার, পঞ্জাবের প্রদীপ সিংকে অবৈধভাবে আমেরিকা পাঠাতে জমি বিক্রি করে ঋণ নিয়েছিলেন তাঁর বাবা।
১০৪ জনের মধ্যে ২ অবৈধ অভিবাসীর পরিবার আবার জানতেনই না সন্তান আমেরিকায় রয়েছেন। পঞ্জাবের হোসিয়ারপুরের বছর পঁয়ত্রিশের সুখপাল সিংয়ের বাবা প্রেমপাল সিং। তিনি জানান, ছেলেকে ইটালিতে পাঠিয়েছিলাম। শেষবার ১৫ জানুয়ারি কথা হল। তখনও ইটালিতেই ছিল। তারপর থেকে যোগাযোগ হয়নি। কীভাবে আমেরিকা চলে গেল সেসম্পর্কে কিছুই জানতাম না।
অন্যদিকে অবৈধ অভিবাসীদের মধ্যে মুসকানের পরিবারও স্তম্ভিত। তারা জানতেন মেয়ে রয়েছে ব্রিটিশ যুক্তরাজ্যে (United Kingdom)। মুসকানের বাবা জগদীশ কুমার জানান, এক বছর আগে মেয়ে ব্রিটেনে পড়াশোনার জন্য ভিসা মারফত গিয়েছিল।
কিন্তু গত ১০ দিন ধরে মেয়ের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছিল না। মেয়ে কেন মার্কিন যুক্তরাষ্ট্রে গেল, তা ভেবেই কূল কিনারা পাচ্ছে না মুসকানের পরিবার। কোনও এজেন্টকে পয়সা দিয়ে মেয়ে আমেরিকায় গিয়েছিল কিনা, তা নিয়েও সন্দিহান পরিবার।












Click it and Unblock the Notifications