'সিল করা খাম দেওয়া বন্ধ করুন', সরকারি আইনজীবীকে কড়া বার্তা প্রধান বিচারপতির
ক্ষুব্ধ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন (ওআরওপি) মামলার শুনানির সময় সরকারি কর্মীদের ভূমিকায় ক্ষুব্ধ তিনি। সিল করে খাম আদালতে পেশ করতেই কার্যত ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। শুধু তাই নয়, মুখবন্ধ খাম স্বীকার করতেও অস্বীকার করেন তিনি।

এমনকি সেই খাম ফেরত নেওয়ার কথাও বলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। পর্যবেক্ষণে তিনি বলেন, ''আমরা কোনও গোপন নথি বা সিল করা খাম নেব''। ব্যক্তিগতভাবে এর বিরুদ্ধে আমি বলেও জানান প্রধান বিচারপতি।
শুধু তাই নয়, কার্যত সরকারি আইনজীবীকে ধমকের সুরেই প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, আদালতের কাজে একটা স্বচ্ছতা থাকাটা প্রয়োজন। এখানে কি গোপনীয়তা থাকা উচিত?' তবে সিল করা খামের প্রথার অবসান তিনি চান বলেই এদিন জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মামলার শুনানিতেই অ্যান্টনি জেনারেলকে বলেন, যদি সুপ্রিম কোর্ট এই বিষয়টি মেনে চলে, তাহলে হাইকোর্টগুলিও তা মেনে চলবে। তবে মুখবন্ধ খামটি সম্পূর্ণ ভাবে বিচার নীতির সম্পূর্ণ পরিপন্থী বলেও অভিহিত করেছেন প্রধান বিচারপতি।
তবে এই বিষয়টি কখন মানা যেতে পারে সে বিষয়ে পর্যবেক্ষণে জানিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বলেন, এই ব্যবস্থা তখনই নেওয়া যেতে পারে যখন কারোর প্রাণহানির আশঙ্কা থাকে কিংবা উৎসের বিষয়ে কিছু বলা হয়। কার্যত মুখবন্ধ খাম নিয়ে আজ সোমবার শুনানিতে আদালতের তোপের মুখে পড়লেন সরকারি আইনজীবী। যা নজিরবিহীন বলেই মনে করছেন আইনজীবীমহল। বলে সংশোধিত 'এক পদ, এক পেনশন' নীতি কার্যকর হতে চলেছে। আর তা ২০১৯ সালের ১ লা জুলাই থেকে কার্যকর হবে।
আর এই বিষয়টি কার্যকর হলে প্রাক্তন সেনা কর্মী-আধিকারিকরা বকেয়া বিপুল টাকা পাবেন। কয়েক লাখ পেনশন ভোগী উপকৃত হবেন। এমনকি সংশোধিত নীতিতে শহিদ সেনাকর্মীদের বিধবা স্ত্রী ও যুদ্ধ ক্ষতিগ্রস্ত আধিকারিকরাও আওতায় আসবে।
২০১৯ থেকে ২০২২ পর্যন্ত সংশোধিত 'এক পক, এক পেনশন' বাবদ ২৩ হাজার ৬০০ কোটি টাকা খরচ করবে কেন্দ্র। এমনটাই জানা যায়। তবে এজন্যে সরকারের কয়েক হাজার কোটি টাকা খরচ হবে। এই সংক্রান্ত একটি মামলার শুনানি হয় আজ সুপ্রিম কোর্টে। সেখানেই আদালতের তোপের মুখে পড়েন সরকারি আইনজীবী।
বলে রাখা প্রয়োজন, ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন (ওআরওপি)নিয়ে দীর্ঘদিন ধড়েই লড়াই চালাচ্ছেন সেনা আধিকারিকরা। যা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।












Click it and Unblock the Notifications