খনিজ পদার্থের শুল্ক নিয়ে বড় আদেশ! সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের
বৃহস্পতিবার বড় সিদ্ধান্তের কথা জানাল সুপ্রিম কোর্টের নয় বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। ৮:১ সংখ্যাগরিষ্ঠতায় সাংবিধানিক বেঞ্চ বলেছে, যেসব রাজ্যে খনি কিংবা খনিজ পদার্থ রয়েছে, সেখানে জমির ওপরে কর আরোপের অধিকার রয়েছে সেইসব রাজ্যের।
রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছে উত্তোলিত খনিজ পদার্থগুলির ওপর প্রদেয় রয়্যালটি একটি কর নয়। প্রধান বিচারপতি চন্দ্রচূড়-সহ অন্য সাত বিচারপতি এক রায় দিলেও বিচারপতি বিভি নাগারথনা ভিন্নতম পোষণ করে তার বিরুদ্ধে রায় দিয়েছেন।

রয়্যালটি ট্যাক্স নয়
সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠের রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি বলেছেন, ১৯৮৯ সালে সুপ্রিম কোর্টের সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রয়্যালটিকে ট্যাক্স বলে মনে করেছিলেন, তা ভুল ছিল। তবে প্রধান বিচারপতি বলেছেন, সাংবিধানিক বেঞ্চের দুটি ভিন্ন মত রয়েছে।
কী বলেছেন বিচারপতি বিভি নাগারথনা
বিচারপতি নাগারথনা বলেছেন, রাজ্যগুলির খনি ও খনিজ-সমৃদ্ধ জমির ওপরে কর আরোপের আইনি ক্ষমতা নেই। বেঞ্চ খনিজগুলির ওপর প্রদেয় রয়্যালটি খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন ১৯৫৭-র অধীনে একটি কর কিনা এবং এই কর আদায়ের ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রে আছে কিনা, বা রাজ্যগুলিরও আছে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তাঁর সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়নি বলেও জানিয়েছেন বিচারপতি বিভি নাগারথনা।
বেঞ্চে কোন কোন বিচারপতি রয়েছেন?
নয় বিচারপতির ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি বিভি নাগারথনা ছাড়াও রয়েছেন বিতচারপতি হৃষিকেশ রায়, বিচারপতি অভয় এস ওকা, বিচারপতি জেবি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্র, বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া, বিচারপতি সতীশ শর্মা এবং বিচারপতি অগাস্টিন জর্জ।












Click it and Unblock the Notifications