মাঝ আকাশে বিমানের আপতকালীন দরজা খোলার চেষ্টা যাত্রীর, তারপর...
মাঝ আকাশে বিমানের (aircraft) আপতকালীন দরজা (emergency exit) খোলার চেষ্টা যাত্রীর। ঘটনাটি ঘটেছে শনিবার। বিমানটি দিল্লি থেকে বারানসী (Delhi-Varanasi ) যাচ্ছিল। মাঝ আকাশে এত যাত্রীকাণ্ড কারখানায় অতিষ্ট হয়ে যান বিমানকর্ম
মাঝ আকাশে বিমানের (aircraft) আপতকালীন দরজা (emergency exit) খোলার চেষ্টা যাত্রীর। ঘটনাটি ঘটেছে শনিবার। বিমানটি দিল্লি থেকে বারানসী (Delhi-Varanasi ) যাচ্ছিল। মাঝ আকাশে এত যাত্রীকাণ্ড কারখানায় অতিষ্ট হয়ে যান বিমানকর্মী এবং যাত্রীরা। তাঁকে কোনও ক্রমে ঠেকিয়ে রাখা হয়।

নিয়ন্ত্রণে আনেন কর্মী ও বিমানযাত্রীরা
এক বিমানযাত্রী হঠাৎ করেই মাঝ আকাশে বিমানের আপতকালীন দরখা খোলার চেষ্টা করলে সক্রিয় হয়ে ওঠেন বিমানকর্মী থেকে যাত্রীরা। তাঁরাই সেই সময় ওই যাত্রীকে নিয়ন্ত্রণ করেন।

অগ্রাধিকারের ভিত্তিতে অবতরণের অনুমতি
বিমানের ভিতরকার পরিস্থিতি ক্যাপ্টেনকে জানান, বিমানকর্মীরা। আর ক্যাপ্টেন তা সঙ্গে সঙ্গে জানান বারানসীর এয়ার ট্রাফিক কন্ট্রোলকে। সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে অবতরণের অনুমতি চান তিনি।

স্পাইসজেটের তরফে ঘটনা সম্পর্কে বিবৃতি
এদিন সকালে স্পাইসজেটের তরফে শনিবারের ওই ঘটনা সম্পর্কে বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে বিমান সংখ্যা SG-2003-এর এক যাত্রী মাঝ আকাশে বিমানের আপতকালীন দরজা খুলতে গিয়েছিলেন। সেই সময় ওই যাত্রী ছিলে আপত্তিজনক এবং আগ্রাসী অবস্থায়।

পুলিশের হাতে
যদিও বারানসীতে বিমানটি নিরাপদেই অবতরণ করে। এরপর ওই যাত্রীকে বিমানকর্মী ও সিআইএসএফ-এর সহায়তায় স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications